গাজায় আশা জাগাতে ‘কূটনৈতিক প্রচেষ্টা’ কাজে লাগাচ্ছে তুরস্ক: এরদোগান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫

গাজায় আশা জাগাতে ‘কূটনৈতিক প্রচেষ্টা’ কাজে লাগাচ্ছে তুরস্ক: এরদোগান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫ |
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ‘গাজায় আশা জাগাতে আমরা আমাদের দেশের সমস্ত সম্পদ এবং কূটনৈতিক সক্ষমতা কাজে লাগাচ্ছি।’ সোমবার (১১ আগস্ট) দেশটির রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার একটি বৈঠক হয়। বৈঠকের পর দখলদার ইসরাইলের উদ্দেশ্যে তুরস্কের প্রেসিডেন্ট একথা বলেন। এরদোগান বলেন, আমরা নেতানিয়াহু (ইসরাইলি প্রধানমন্ত্রী) এবং তার খুনি নেটওয়ার্ককে তাদের রাজনৈতিক ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য আমাদের অঞ্চলকে আরও বড় বিপর্যয়ের দিকে টেনে আনতে দেব না। উল্লেখ্য, দখলদার ইসরাইল ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় প্রায় ৬১,৫০০ মানুষকে হত্যা করেছে। সামরিক অভিযান চালিয়ে ছিটমহলটিকে ধ্বংস করে দিয়েছে। অনাহারে মৃত্যু, রোগ এবং জোরপূর্বক অভিবাসনসহ একটি গভীরতর মানবিক সংকট তৈরি করেছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ

এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গাজায় গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হতে হচ্ছে ইসরাইলকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’