দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের নির্বিচার গুলি, শিশুসহ অন্তত ১২ জন নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের নির্বিচার গুলি, শিশুসহ অন্তত ১২ জন নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫ |
দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়া নগরীর কাছে একটি বারে বন্দুকধারীদের গুলিতে তিন বছরের এক শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে। দেশটির পুলিশের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিসের মুখপাত্র আথলেন্ডা ম্যাথে জানান, প্রিটোরিয়া থেকে প্রায় ১৮ কিলোমিটার পশ্চিমে সলসভিল টাউনশিপের একটি বারে চালানো এ হামলায় মোট ২৫ জনকে গুলি করা হয়। আহতদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে তিন বছর বয়সী এক শিশু, ১২ বছর বয়সী এক ছেলে ও ১৬ বছর বয়সী এক কিশোরী রয়েছে। ম্যাথে বলেন, শনিবার ভোর প্রায় সাড়ে ৪টার দিকে একটি হোস্টেলের

ভেতরে থাকা একটি ‘অনিবন্ধিত বারে’ তিনজন বন্দুকধারী হঠাৎ ঢুকে নির্বিচারে গুলি ছুড়তে থাকে। ঘটনাস্থলে কয়েকজন পুরুষ পানাহার করছিলেন বলে জানান তিনি। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত বন্দুকধারীদের ধরতে ইতোমধ্যে ব্যাপক অভিযান শুরু হয়েছে। তবে এখনো হামলার কারণ বা উদ্দেশ্য জানা যায়নি। প্রসঙ্গত, আফ্রিকার শিল্পোন্নত দেশগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ আফ্রিকা। দেশটি দীর্ঘদিন ধরেই সংগঠিত অপরাধচক্র, দুর্নীতি ও গ্যাং সহিংসতার সঙ্গে লড়ছে। পুলিশের হিসাবে, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে প্রতিদিন গড়ে ৬৩ জন খুন হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়