ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান
শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব
হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল
দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট
আজ রাতেই ইরানি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইনে হামলা ইরানের
থাইল্যান্ডে উদযাপনকালে মাদকসহ চার ইসরাইলি সেনা গ্রেফতার
হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ায় উদ্যাপন করতে গিয়ে থাইল্যান্ডে মাদক পার্টি থেকে চার ইসরাইলি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে কোহ ফাংগান দ্বীপের একটি বিলাসবহুল ভিলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এক প্রতিবেদনে এ খবর দিয়েছে থ্যাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট।
পুলিশ জানায়, স্থানীয় সময় রাত আড়াইটার দিকে বান সি থানু এলাকার ওই ভিলায় শব্দদূষণের অভিযোগে অভিযান চালানো হয়। সেখানে চার ইসরাইলিকে বসে থাকতে দেখা যায়, যাদের বয়স ২৬ থেকে ২৭ বছরের মধ্যে। তাদের আসনের নিচ থেকে ০.৫৯ গ্রাম কোকেন ও ১.৩৭ গ্রাম এক্সটেসি পাউডার উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা জানায়, তারা ইসরাইলি সেনা সদস্য এবং গাজা যুদ্ধের অবসান উপলক্ষে ছুটিতে এসে প্রায়
১০-১৫ জন সহকর্মীদের সঙ্গে পার্টি করছিলেন। অভিযোগ পাওয়ার পর বাকিরা ভিলা থেকে চলে যান। পরবর্তীতে চারজনকে কোহ ফাংগান হাসপাতলে নেওয়া হলে তাদের মূত্র পরীক্ষা পজিটিভ আসে, যেখানে কোকেন ও মেথঅ্যামফেটামিনের উপস্থিতি পাওয়া যায়। ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক পল. লে. কর্নেল উইনিত বুনচিত জানিয়েছেন, অভিযুক্তরা দাবি করেছেন—তারা মাদক কিনেছেন পার্টিতে উপস্থিত অন্য কিছু ইসরাইলির কাছ থেকে, তবে তাদের পরিচয় জানেন না।