ত্বক পরিচর্যার রহস্য ফাঁস করলেন কিয়ারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪
     ৪:২১ অপরাহ্ণ

ত্বক পরিচর্যার রহস্য ফাঁস করলেন কিয়ারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ | ৪:২১ 177 ভিউ
বলিউড তারকা কিয়ারা আডবাণী এবার তার ত্বক পরিচর্যার গোপণ রহস্য শেয়ার করলেন। অভিনেত্রী, যাঁর ত্বকের জেল্লা অনেকের কাছেই কাঙ্খিত, জানান যে, তিনি ত্বক দেখভালের জন্য মূলত প্রাকৃতিক এবং ঘরোয়া উপকরণেই ভরসা রাখেন। যদিও অনেকেই জানেন না, কিয়ারা তাঁর রোজকার রূপচর্চায় এমন কিছু উপকরণ ব্যবহার করেন যা সাধারণত রান্নাঘরের পরিচিত উপাদান। কিয়ারা নিয়মিত বেসন ব্যবহার করেন ত্বক পরিচর্যার জন্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা তার ত্বক পরিচর্যার টিপস শেয়ার করেছেন। তিনি বলেন, “হেঁশেলের প্রাকৃতিক উপকরণগুলোতে যে জেল্লা পাওয়া যায়, তা নামিদামি প্রসাধনীর থেকেও অনেক বেশি কার্যকর। আমি যে ফেস প্যাকটি ব্যবহার করি, সেটা আমার ঠাকুরমা থেকে শেখা। বহু বছর ধরে এটি আমার রুটিনের

অংশ। কিয়ারা জানান, তাঁর ঠাকুরমার দেওয়া বিশেষ ফেস প্যাক তৈরির প্রণালীটি খুবই সহজ। “বেসনের সঙ্গে দুধ বা দুধের সর এবং মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করতে পারেন। এটি আমার প্রিয় ডিটক্সifying মাস্ক। এছাড়া, ফল বা সবজি খাওয়ার পর সেগুলোর খোসা ফেলে না দিয়ে, সেগুলোকেই ব্যবহার করি। ঠাকুরমা বলতেন, এভাবেই ত্বকে সবচেয়ে বেশি জেল্লা আসে। কিয়ারার এই ঘরোয়া টোটকা আসলেই বেশ কার্যকরী, বলছেন ত্বক বিশেষজ্ঞরা। যদি ঠিকঠাক নিয়মে ব্যবহার করা হয়, তাহলে প্রাকৃতিক উপাদানগুলো ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখতে সাহায্য করে। সারা দিন শুটিং, বাইরে বাইরে ভ্রমণ করেও এত উজ্জ্বল ত্বক কী ভাবে ধরে রেখেছেন কিয়ারা? উত্তরে নায়িকা বলেন, ‘‘আমার ইতিমধ্যেই ৩০ বছর বয়স

হয়ে গিয়েছে, এখন ত্বকের প্রতি অনেক বেশি যত্নশীল হয়েছি। মেকআপ তোলার সঙ্গে সঙ্গে ময়শ্চারাইজ়ার, সানব্লক ব্যবহার করি। আর ত্বক পরিচর্যার জন্য জীবনধারায়ও বদল আনা জরুরি। এর জন্য পর্যাপ্ত সময় ধরে ঘুমোনো, নিয়ম করে শরীরচর্চা, পরিমাণ মতো জল খাওয়া, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি সর্ব ক্ষণ।’’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস দেশের জন্য রাশিয়া থেকে জ্বালানি ক্রয় নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অনুমতির ওপর: রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী অনলাইনে খোলামেলা জাল নোটের বেচাকেনা, ঈদ সামনে রেখে সক্রিয় চক্র ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের রান আউট নিয়ে উত্তপ্ত মিরপুর, রেগে হেলমেট ছুঁড়ে মারলেন পাকিস্তানের সালমান উপদেষ্টার শিশুকন্যার ‘ছাগল চোর নাসীরুদ্দীন পাটোয়ারী’ বনাম মির্জা আব্বাস: রাজনীতির বাকবাঁদল ৭৪ কারাগারে ২৩ অ্যাম্বুলেন্স: সংকটের অজুহাতে পথেই রাজনৈতিক বন্দিদের মৃত্যু আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার আবেদন আদালতে নাকচ গুরুতর অসুস্থ মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরের মুক্তির জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বৈশ্বিক নাগরিক সমাজের জরুরি আহ্বান ‘সাউন্ড সিস্টেমের’ সমস্যায় জাতীয় সংগীত শুনতে না পাওয়ায় দাঁড়ায়নি জামায়াত-এনসিপি, দাবি হান্নানের স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির