ফের কার থেকে দূরত্ব বজায় রাখছেন সামান্থা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫

ফের কার থেকে দূরত্ব বজায় রাখছেন সামান্থা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫ |
সম্পর্ক বিষিয়ে গেলে সেখান থেকে দূরত্ব বজায় রাখাই ভালো বলে জানিয়েছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনেত্রী বলেছেন, ব্যক্তিগত জীবনে এই মন্ত্রেই বিশ্বাসী তিনি। তাই ‘যেমন ভাবা তেমন কাজ’ বলে জানান সামান্থা। একটা সময় অভিনেত্রী ও তার সাবেক স্বামী নাগা চৈতন্যের বিবাহবিচ্ছেদ নিয়ে বিস্তর চর্চা হয়েছে। ২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় দক্ষিণী এ নায়িকার। তারপর পেরিয়ে গেছে অনেকটা সময়। নাগাকে ভুলে অবশেষে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন সামান্থা—এমনটাই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন ওঠে। এর মধ্যেই বিষিয়ে যাওয়া সম্পর্ক নিয়ে ওই কথা বলেন অভিনেত্রী। সামান্থার এ সম্পর্ক তার সাবেক স্বামীর সঙ্গে ছিল না, এটি

ছিল মোবাইল ফোনের সঙ্গে। অভিনেত্রী নিজেই জানিয়েছেন ফোন ছাড়া একমুহূর্ত থাকতে পারতেন না তিনি। সারাক্ষণ হাতে ফোন নিয়ে থাকতেন। নিজেই জানিয়েছিলেন ফোনের প্রতি আসক্ত ছিলেন তিনি। যদিও সেই আসক্তি কাটিয়ে উঠেছেন। গত কয়েক বছরে নিজের জীবনচর্চায় বেশ কিছু পরিবর্তন এনেছেন অভিনেত্রী। তার মধ্যে অন্যতম হলো ফোনের থেকে দূরত্ব। তিনি সপ্তাহে তিন দিন নাকি ফোন ছুঁয়ে দেখেন না। ফোনে যোগাযোগ রাখেন না কারও সঙ্গে। ওই তিন দিন নিজের মস্তিষ্ককে সময় দেন। নিজের মতো থাকেন বলে জানিয়েছেন ৩৮ বছরের এ অভিনেত্রী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক