নির্বাচনের প্রচারে পোস্টার বাদ দেওয়ার প্রস্তাবে বিএনপি–এনসিপির দ্বিমত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫

নির্বাচনের প্রচারে পোস্টার বাদ দেওয়ার প্রস্তাবে বিএনপি–এনসিপির দ্বিমত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ |
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীর প্রচারে বেশ কিছু পরির্বতনের সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সংশোধিত আচরণবিধির খসড়া ওয়েবসাইটে প্রকাশ করে ইসি। এতে আপত্তি থাকলে জানানো যাবে মতামত। খসড়ায় নির্বাচনী প্রচারে প্রার্থীদের পোস্টার বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর বদলে থাকবে বিলবোর্ড। ব্যানার, ফেস্টুনকেও নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে বৈদেশিক বিনিয়োগ ‘না’ করা হয়েছে। আচরণবিধি না মানলে জরিমানা তিনগুণ বাড়িয়ে দেড় লাখ টাকার বিধান রাখা হয়েছে। তবে পোস্টার না রাখার সিদ্ধান্ত নির্বাচনী প্রচারে বড় প্রভাব পড়বে বলে মনে করে বিএনপি। বিএনপি মনে করছে, পোস্টার না থাকলে পৌঁছানো যাবে না প্রান্তিক মানুষের দোরগোড়ায়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

মনে করছে, এই সিদ্ধান্ত রাজনৈতিক সংস্কৃতির বড় পরির্বতন। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ দূষণ রোধে পোস্টারের ব্যবহার বন্ধ করা উচিত। বিএনপি মনে করে, পোস্টার ছাড়া প্রার্থী নির্বাচনে দ্বিধায় পড়বে কৃষক-দিনমজুরসহ গ্রামের মানুষ। এক্ষেত্রে ম্যানুয়াল এবং অনলাইন দুই পদ্ধতিই রাখার প্রস্তাব তাদের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘পোস্টার একটা সিম্বল। এই সিম্বলটা না দেখলে মানুষ ভোটকেন্দ্রে গিয়ে কাকে ভোট দেবে। কতগুলো সংস্কার ভালোই লাগে, আর কিছু কিছু সংস্কার উদ্ভট, হয়তো ১০ বছর পর ওইটাই স্বাভাবিক হবে। সংস্কার তো একদিনে থেমে থাকবে না, এটি চলমান।’ এনসিপি মনে করে নির্বাচনী প্রচারে পোস্টার থাকলে খরচ বাড়ে। কিন্তু সব প্রার্থীর এক

রকম সঙ্গতি থাকে না। এনসিপি যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ বলেন, ‘বাংলাদেশে এখন সোশ্যাল মিডিয়া মানুষের কাছে বেশ গ্রহণযোগ্য এবং মানুষ তা ব্যবহারও করছে। আমাদের কাছে মনে হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সুন্দরভাবে নির্বাচনী প্রচার করা সম্ভব।’ বিশেষজ্ঞদের মতে, নির্বাচনী প্রচারে বড় জায়গা দখল করে আছে সোশ্যাল মিডিয়া। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য ড. মো. আব্দুল আলীম বলেন, ‘পোস্টারের সঙ্গে প্লাস্টিক ব্যবহার করা হয়। এটিকে বন্ধ করা দরকার। এবং ইলেকশন কমিশন বারবার চেষ্টা করেও সেটি করতে পারেনি। আর রাস্তাজুড়ে যে পোস্টার লাগানো হয়, এটি দেখতেও খুব সুন্দর লাগে না।’ তবে সামাজিক মাধ্যমে প্রচারের ক্ষেত্রে অবৈধ লেনদেনের সুযোগ আছে। এসব নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং

করতে হবে বলে নির্বাচন কমিশনকে মত সংশ্লিষ্টদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাবির ‘নীল দলের’ ২৩১ শিক্ষকের বিচার চাইলেন ফ্যাসিবাদবিরোধী শিক্ষকরা তীব্র গ্যাস সংকটে একে একে বন্ধ হচ্ছে আশুগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের শিল্প কারখানা দেশের গ্যাস সরবরাহ খাত ১৩ বছরের জন্য মার্কিন কোম্পানির হাতে তুলে দিল সরকার বাংলাদেশকে টনপ্রতি ১০ ডলার কমে সার বিক্রির প্রস্তাব রাশিয়ার, মার্কিন অনুমতি নিয়ে শঙ্কা এলাকার সবচেয়ে ভালো ছেলেটা শিবির করে: জুবায়ের কেমন শিবির? আর্জেন্টিনার খেলার সঙ্গে ফুটবলের সম্পর্ক দেখেন না জার্মান তারকা “রাত ১২টায় পুকুরপাড়ে গেলেই মিলবে ফ্যামিলি কার্ড”: দরিদ্র নারীকে বিএনপি নেতার আশ্বাস আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন নেইমার ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের জ্বালানি সংকটে বিপর্যস্ত উৎপাদন, ঝুঁকিতে রপ্তানি ও লাখো শ্রমিকের কর্মসংস্থান এএফপিকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: পরিণতি জানি, তবুও দেশে ফিরতে চাই, দেশের মানুষ আমাকে ডাকছে এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি