জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ-যোগ্য’ লোককে ভোট দিতে বললেন পুলিশ কর্মকর্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ July, ২০২৫

আরও খবর

ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন

বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?

রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা

লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর

যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের

জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ-যোগ্য’ লোককে ভোট দিতে বললেন পুলিশ কর্মকর্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ July, ২০২৫ |
জামায়াতে ইসলামীর অনুষ্ঠানে গিয়ে এক পুলিশ কর্মকর্তার ‘রাজনৈতিক বক্তব্য’ দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর এলাকায় জামায়াতে ইসলামীর অনুষ্ঠানে ওই বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) শাহ আলম। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-৭ আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী হাজী এনায়েত উল্লাহর উদ্যোগে ওই আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় খাবার বিতরণ করেন আয়োজকরা। এর আগে ঢাকা-৭ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে সহকারী কমিশনার শাহ আলমকে পুলিশের পোশাক

পরা অবস্থায় বক্তব্য দিতে দেখা যায়। তিনি বলেন, ‘আগের ফ্যাসিস্ট সরকার পুরো দেশ বিক্রি করে দিয়েছে– এটা আপনারা সবাই জানেন, পত্রিকাতেও পড়েছেন। এখন একটা সুযোগ এসেছে দেশের জন্য কাজ করার। আপনারা এলাকায় কাজ করবেন, কর্মীর সংখ্যা বাড়াবেন। আমরা পুলিশ, আমাদের জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। দেশপ্রেমিক জনগণের সঙ্গে আমরা কাজ করব।... এখন আমাদের একটা সুযোগ আসছে ভোট বিপ্লবের। ভোটের মাধ্যমে যেন আমরা সৎ ও যোগ্য লোককে নির্বাচিত করতে পারি, আমরা সেটা চাই।’ তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে আলোচনা–সমালোচনা চলছে, সবাই নানারকম মন্তব্য করছেন। তারা বলছেন, সরকারি চাকরিবিধি অনুযায়ী কোনো সরকারি কর্মচারী রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বা

বক্তব্য দিতে পারেন না। এ প্রসঙ্গে শাহ আলম বলেন, ‘আমি পেশাগত দায়িত্ব পালনের জন্য সেখানে গিয়েছিলাম। হঠাৎ আমাকে বক্তব্য দিতে অনুরোধ করা হয়। তখন আমি এতিমদের উদ্দেশে কথা বলি। এর ধারাবাহিকতায় সৎ ও যোগ্য মানুষকে ভোট দেওয়ার কথা বলেছি। এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। কিন্তু বক্তব্যের খণ্ডিত অংশ এমনভাবে ছড়িয়ে পড়েছে যে, তাতে এটাকে রাজনৈতিক বলে মনে হচ্ছে। আমি সারাজীবন মানুষের ভালোর জন্য কাজ করেছি। সেখানেও আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না।’ পুলিশ কর্মকর্তার ‘রাজনৈতিক বক্তব্য’ দেওয়ার বিষয়ে জানতে লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ জসীম উদ্দিনকে বারবার কল করে ও মেসেজ পাঠিয়ে কোনো সাড়া মেলেনি। তবে বিষয়টি ‘খতিয়ে দেখা হচ্ছে’

বলে তিনি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার