৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫

৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ |
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে লাইনচ্যুত গার্ডব্রেকটি উদ্ধার কাজ শেষে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উথলী রেলস্টেশনের পার্শ্ববর্তী স্টেশনে আটকা পড়া ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন উথলী স্টেশন মাস্টার মিন্টু কুমার রায়। এর আগে জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের কাছে শুক্রবার বিকেল ৫টা ৩৮ মিনিটে উথলী স্টেশনের আপ পয়েন্টে একটি মানবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়। এ ঘটনার পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া উথলীর পার্শ্ববর্তী স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা ডাউন নকশিকাঁথা ট্রেন এবং খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। ট্রেনগুলোতে

থাকা যাত্রীরা ভোগান্তির শিকার হন। উথলী স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, খুলনার মোংলা থেকে চিটাগুড় নিয়ে একটি মালবাহী ট্রেন সিরাজগঞ্জ অভিমুখে যাওয়ার সময় শুক্রবার বিকেলে উথলী রেলস্টেশনে প্রবেশ করে। এরপর রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন উথলী রেলস্টেশন ক্রস করার পর মালবাহী ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি লুপ লাইন থেকে মেইন লাইনে ওঠার সময় স্টেশনের আপ পয়েন্টের কাছে মালবাহী ওই ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়। এর পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিষয়টি পাকশী বিভাগীয় কার্যালয়কে জানানো হয়। রাত ১০টার সময় ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। আধা ঘণ্টাব্যাপী উদ্ধার কাজ শেষে

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম