তেহরানে ইসরায়েলি হামলা: ৭৮ জন নিহতের তথ্য ইরানের সংবাদমাধ্যমের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুন, ২০২৫

তেহরানে ইসরায়েলি হামলা: ৭৮ জন নিহতের তথ্য ইরানের সংবাদমাধ্যমের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৫ |
ইরানের তেহরানে একাধিক ইসরায়েলি হামলায় অন্তত ৭৮ জন নিহত এবং আরও ৩২৯ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি। একইসঙ্গে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নুর নিউজ বলছে, ইসরায়েলি হামলায় দেশটিতে ৭৮ জন নিহত হয়েছে। এছাড়া, হামলার ঘটনায় আরও ৩২৯ জন আহত হওয়ার তথ্যও জানানো হয়েছে। সংবাদমাধ্যমটির টেলিগ্রাম চ্যানেলে করা এক পোস্টে বলা হয়েছে, এটি আনুষ্ঠানিক সংখ্যা নয়। শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েল এই বড় ধরনের হামলা চালায়। এ ব্যাপারে আধা-সরকারি ইরানি সংবাদ সংস্থা ফার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সন্ত্রাসী হামলায় তেহরানে অন্তত ৭৮ জন নিহত এবং আহত হয়েছেন প্রায় ৩২৯ জন। আনাদোলুর প্রতিবেদনে বলা

হয়, ইসরায়েল প্রায় ২০০টি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের পরমাণু স্থাপনাগুলো এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রকে লক্ষ্য করে হামলা চালায়। হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এ ঘটনার পর ইরান কড়া প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী মেসির নেতৃত্বে গুয়াতেমালা ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে