তৃষ্ণার হ্যাটট্রিক, তিমুরের জালে ৮ গোল বাংলাদেশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫

তৃষ্ণার হ্যাটট্রিক, তিমুরের জালে ৮ গোল বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫ |
অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশ দল। একে একে তিমুরের জালে ৮ গোল দিয়েছে আফঈদার দল। হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা রানী, এছাড়া দুর্দান্ত এক অলিম্পক গোল করেন শান্তি মার্ডি। লাও ন্যাশনাল স্টেডিয়ামে আজ শুরু থেকেই পূর্ব তিমুরকে চাপে রাখে আফঈদারা। ম্যাচের ২০ মিনিটে আসে বাংলাদেশের প্রথম সাফল্য। স্বপ্না রানীর কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন সিনহা জাহান শিখা। ৩২ মিনিটে কর্নার থেকে অবিশ্বাস্য এক অলিম্পিক গোল করেন শান্তি মার্ডি। কর্নার থেকে সরাসরি করা গোলকেই বলা হয় অলিম্পিক গোল। এরপর ম্যাচের ৩৬ মিনিটে শান্তির কর্নার থেকে গোল করেন ফরোয়ার্ড নবিরন খাতুন। প্রথমার্ধের শেষদিকে তৃষ্ণা রানীর

গোলে ৪-০ হয় বাংলাদেশের স্কোর। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্নক খেলেন বাংলাদেশের মেয়েরা। এই অর্ধেও গুনে গুনে ৪টি গোল দেন তারা। ম্যাচের ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তৃষ্ণা রানী। ৭৩ মিনিটে তিমুরের এক ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে একক প্রচেষ্ঠায় অসাধারণ এক গোল করেন সাগরিকা। ৮৩ মিনিটে সাগরিকার পাসে হ্যাটট্রিক গোল করেন তৃষ্ণা রানী। ম্যাচের শেষ মুহূর্তে স্কোর ৮-০ করেন মুনকি আক্তার। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে পূর্ব তিমুর। ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী, যেখানে বাংলাদেশের অবস্থান ১০৪তম, তিমুর লেস্তে সেখানে ১৫৮তম। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টটিতে শুভ সূচনা করে বাংলাদেশ। সেই ম্যাচে জোড়া গোল করেন মোসাম্মত সাগরিকা। আরেক গোল আসে মুনকি আক্তারের

পা থেকে। চলতি বাছাইপর্বের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা তিনটি রানার্স-আপ দল পরবর্তী রাউন্ডে মানে মূল পর্বে জায়গা করে নেবে। ১০ আগস্ট গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন