তুর্কি ক্লাবের কাছে লিভারপুলের হার, বড় জয় বায়ার্ন-আতলেতিকোর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫

তুর্কি ক্লাবের কাছে লিভারপুলের হার, বড় জয় বায়ার্ন-আতলেতিকোর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫ |
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে চমক দেখিয়েছে তুরস্কের ক্লাব গালাতাসারে। ইংলিশ জায়ান্ট লিভারপুলকে হারিয়ে দিয়েছে দলটি। অন্যদিকে বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ ও আতলেতিকো মাদ্রিদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে র‌্যাম্স পার্কে অনুষ্ঠিত ম্যাচে লিভারপুলকে ১-০ গোলে হারায় গালাতাসারে। ম্যাচের একমাত্র গোলটি আসে পেনাল্টি থেকে। বক্সের ভেতরে বারিস আলপার ইলমাজকে ফাউল করায় পেনাল্টির সুযোগ পায় স্বাগতিক দলটি। স্পট কিক থেকে ভিক্টর ওসিমেন বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন। এরপর ম্যাচে ১৬টি শট নিয়েও সমতায় ফিরতে ব্যর্থ হয় অলরেডরা। ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল লিভারপুলের। ১৪তম মিনিটে প্রথম বড় সুযোগ হাতছাড়া করে হুগো একিতেকে ও কোডি গাকপো। এরপর একাধিকবার আক্রমণ

গড়লেও গালাতাসারের রক্ষণভাগ ও গোলরক্ষক উরজান চাকির ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। দ্বিতীয়ার্ধে অ্যালিসন ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লে লিভারপুলের চাপ আরও বেড়ে যায়। ৬২তম মিনিটে মোহাম্মদ সালাহ বদলি হিসেবে নামলেও কোনো পার্থক্য গড়তে পারেননি। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জয় পেলেও এবার হার নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। অন্যদিকে, দারুণ ফর্মে রয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। সাইপ্রাসের ক্লাব পাফোসকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা। ম্যাচে হ্যারি কেইন করেন জোড়া গোল, বাকি তিনটি গোল করেন রাফায়েল গেরেইরো, নিকোলাস জ্যাকসন ও মাইকেল ওলিসে। ম্যাচে ৬৭ শতাংশ বল দখলে রেখে ২৬টি শট নেয় বায়ার্ন, যার ১৫টি ছিল অন টার্গেট। প্রথমার্ধেই চার গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে

নেয় বায়ার্ন। একমাত্র গোল হজম করে প্রথমার্ধের শেষ মিনিটে। দ্বিতীয়ার্ধে কেবল একটি গোল করতে পারলেও জয় পেতে কোনো সমস্যায় পড়তে হয়নি তাদের। আগের ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছিল জার্মান জায়ান্টরা। এদিকে, আতলেতিকো মাদ্রিদও তুলে নিয়েছে বড় জয়। জার্মান ক্লাব এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ ব্যবধানে হারিয়েছে তারা। লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৫-২ গোলের বড় জয়ের পর এই জয় তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে। দলের পক্ষে একটি করে গোল করেন জিয়াকোমো রাসপাদোরি, রবিন লে নরম্যান্ড, আঁতোয়ান গ্রিজম্যান, জিয়ালিয়ানো সিমিওনে ও হুলিয়ান আলভারেজ। ফ্রাঙ্কফুর্টের পক্ষে সান্ত্বনার একমাত্র গোলটি করেন জনাথন বুর্কার্দ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!