তিন ক্যাটাগরির পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬

তিন ক্যাটাগরির পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ |
কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের যাবতীয় সামগ্রীর ওপর অতিরিক্ত শুল্ক স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস। গত এপ্রিলে কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের সামগ্রীর ওপর ধার্যকৃত ‍শুল্ক ২৫ শতাংশে উন্নীত করেন ট্রাম্প। এরপর অক্টেবরে গৃহসজ্জা ও রান্নাঘরের ব্যবাহার্য জিনিসপত্রের ওপর ধার্য শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ এবং কাঠের আসবাবের ওপর শুল্ক ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে জানানো হয়েছিল, আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে এই বর্ধিত শুল্ক। তবে গতকাল বৃহস্পতিবারের এক বিবৃতি বলা হয়েছে, ২০২৬ সালের এক জানুয়ারির পরিবর্তে ২০২৭ সালের এক জানুয়ারি থেকে বর্ধিত শুল্ক

কার্যকর করা হবে। তার আগ পর্যন্ত এই তিন ক্যাটাগরির সব পণ্যে আগের ২৫ শতাংশ শুল্কই জারি থাকবে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে জানিয়েছেন, পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, এমন দেশগুলির সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গঠনমূলক আলোচনা’ জারি রয়েছে। তাছাড়া বাসা-বাড়ির জন্য অপরিহার্য আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের সামগ্রীর দাম অতিমাত্রায় বেড়ে গেলে সাধারণ মার্কিনীরা ক্ষুব্ধ হয়ে উঠতে পারেন। প্রসঙ্গত, ট্রাম্প অক্টেবারে বর্ধিত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে বাড়ছিল কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরে ব্যবহার উপযোগী পণ্যগুলোর দাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে? ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২ ‘অপহৃত’ সেই শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান