তাসকিন নয় মোস্তাফিজ সতীর্থকে বেছে নিল লক্ষ্ণৌ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫

তাসকিন নয় মোস্তাফিজ সতীর্থকে বেছে নিল লক্ষ্ণৌ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫ |
এবারের আইপিএলে সুযোগ হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের। তবে তাসকিন শুক্রবার ভক্তদের দিয়েছিলেন সুখবরটা। জানিয়েছিলেন, আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তার সঙ্গে যোগাযোগ করেছে। এক্ষেত্রে কোনো ক্রিকেটারের রিপ্লেসমেন্ট প্রয়োজন হালে তাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। লক্ষ্ণৌয়ের ডাকের অপেক্ষায় থাকা তাসকিনকে এবার খানিকটা হতাশই করল ফ্র্যাঞ্চাইজিটি। তাসকিনকে না নিয়ে শেষ মুহূর্তে মোস্তাফিজুর রহমানের সাবেক সতীর্থকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। শনিবার আইপিএলের উদ্বোধনী দিনে চোটগ্রস্ত পেসার মহসিন খানের পরিবর্তে দলটি দলে ভিড়িয়েছে সবশেষ মৌসুমে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলা মোস্তাফিজের সতীর্থ শার্দুল ঠাকুরকে। তাসকিনের বদলে দেশি পেসারের ওপর আস্থা রেখেছে লক্ষ্ণৌ। মহসিনকে নিয়ে ঝুঁকি না নিয়ে শার্দুলের সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ২ কোটি রুপির বেজ প্রাইজে

দলে নেওয়া হয়েছে এই ক্রিকেটারকে। শনিবার বিকালে ফিটনেস রিপোর্ট হাতে পাওয়ার পর সই করানো হয়েছে শার্দুলকে। শার্দুল ছাড়াও বিদেশি পেসার হিসেবে স্কোয়াডে আছেন শামার জোসেফ। সঙ্গে ভারতের তরুণ তুর্কিদের মধ্যে রয়েছেন রাজবর্ধন হাঙ্গারগেকার এবং প্রিন্স যাদব। এলএসজি'র স্পিন বিভাগে অবশ্য রয়েছেন অভিজ্ঞ রবি বিষ্ণোই, শাহবাজ আহমেদরা। অন্যদিকে ইনজুরি থেকে ফেরার অপেক্ষায় আছেন মায়াঙ্ক যাদব, আভেশ খান এবং আকাশ দীপ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু