তথ্য গোপন করায় পুলিশ-ম্যাজিস্ট্রেটের বিচার দাবি আইনজীবীদের – ইউ এস বাংলা নিউজ




তথ্য গোপন করায় পুলিশ-ম্যাজিস্ট্রেটের বিচার দাবি আইনজীবীদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৪ |
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাঈদের ময়নাতদন্ত রিপোর্টের সঙ্গে সুরতহাল রিপোর্টের গরমিল থাকায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ও পুলিশের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করেছেন মামলার তিন আইনজীবী। এই অভিযোগে তাদের বিরুদ্ধে হত্যা মামলার তথ্য গোপনের অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আবু সাঈদ হত্যা মামলায় আসামিভুক্ত করে গ্রেফতারসহ মামলাটি বিশেষ ট্রাইব্যুনালে বিচারের জন্য নেওয়ার দাবি জানানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে আবু সাঈদের শরীরে শটগানের গুলির স্পি­ন্টার ও মাথার খুলিতে আঘাতজনিত ক্ষতের গভীরতার কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণে আবু সাঈদের মৃত্যু হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে ময়নাতদন্ত রিপোর্টে লেখা রয়েছে। মৃত্যুর আড়াই মাস পর ময়নাতদন্তের এ রিপোর্ট পাওয়া গেল। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা

হয়েছে, আবু সাঈদের কানের উপরের দিকে মাথার খুলিতে দৈর্ঘ্যে ৩ ইঞ্চি ও প্রস্থে দেড় ইঞ্চি আয়তনের আঘাতজনিত গর্ত ছিল, যেখান থেকে রক্তক্ষরণ হয়েছে এবং রক্ত জমাট বাঁধা ছিল। এ ছাড়া বুক, পেট, পাসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট ছোট শটগানের স্পি­ন্টারের গর্ত ছিল। সেখান থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মাথার আঘাত, শরীরে রক্তক্ষরণের কারণে আবু সাঈদ শকে চলে যান। এদিকে আবু সাঈদের মৃত্যুর দিন তার সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আহমদ সাদাত ও পুলিশের এসআই তরিকুল ইসলাম। তারা ওই রিপোর্টে মাথায় আঘাতজনিত কারণে মৃত্যুর কথা উল্লেখ করেন। কিন্তু ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর ওই মামলার আইনজীবী লক্ষ্য

করেন সুরতহাল রিপোর্টে তথ্য গোপন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের সঙ্গে সুরতহাল রিপোর্টের অনেক গরমিল রয়েছে। বুধবার এই তথ্য জানিয়েছেন মামলার তিন আইনজীবী রাহানুজ্জামান, রায়হান কবীর ও শামীম আল মামুন। তারা বলেছেন, মামলার তথ্য গোপন করার অভিযোগের বিষয়টি আমরা আদালতকে জানাব যেন ওই মামলায় সুরতহাল রিপোর্ট প্রস্তুতের সঙ্গে জড়িত ম্যাজিস্ট্রেট ও পুলিশকেও মামলার আসামি করে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তারা মামলাটি বিশেষ ট্রাইব্যুনালে নেওয়ার দাবি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাতীয় চার নেতার ম্যুরালকে ‘অপ্রয়োজনীয়’ উল্লেখ করে অপসারণ, ইউএনওর ওপর ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা প্রশাসনের নাকের ডগায় সিলগালা করা ৯ লাখ ঘনফুট বালু গায়েব! পাচারে জড়িত স্থানীয় জনপ্রতিনিধিরা শেখ হাসিনার আমলের ১৮ টাকার চীনা বিদ্যুতের ইউনিট ২৫ টাকা হলো কার স্বার্থে? যাত্রাবাড়ী থানা থেকে পালাল রিমান্ডে থাকা নারী আসামি, ৫ পুলিশ সাসপেন্ড সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করায় বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ হত্যা ও ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে ৪ বছর ধরে একক ও দলবদ্ধ ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা: বিএনপি নেতা গ্রেপ্তার দেশে হামে শিশু মৃত্যু হাজার ছুঁইছুঁই, প্রতিদিনের খুন-ধর্ষণে নেই ভ্রূক্ষেপ, নেপালের বন্যায় শোক ইউনূসের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন বার্তা নেপালের ভয়াবহ বন্যায় শেখ হাসিনার শোক, সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের পরামর্শ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বছর উচ্চমূল্যে পিটার হাসের কোম্পানির সাথে ইউনূসের চুক্তি সত্ত্বেও এলএনজি সরবরাহে ব্যর্থতা, জ্বালানি সংকটের মূল কারণ পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয় রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই