ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রায় তৎপর পুলিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুন, ২০২৫
     ৬:৪৭ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রায় তৎপর পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৫ | ৬:৪৭ 100 ভিউ
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। এবারের ঈদযাত্রায় অন্য চেহারায় দেখা যাচ্ছে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার প্রাণকেন্দ্র পদুয়ার বাজার বিশ্বরোড এলাকাজুড়ে কোনো ধরনের যানজট নেই। যানবাহনের বাড়তি চাপ থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশের পাশাপাশি তৎপর রয়েছে কুমিল্লা জেলা ট্রাফিক পুলিশ। ফলে স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যাওয়া ঘরমুখো মানুষ নির্বিঘ্নে নিজ গন্তব্যে পৌঁছতে পারছেন। মঙ্গলবার দুপুরে মহাসড়কের কুমিল্লায় অংশে ঘুরে দেখা গেছে, মহাসড়কে ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সব ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল করছে। পাশাপাশি অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করছে। চলাচল করছে কুমিল্লা-নোয়াখালী-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বাসগুলো। পবিত্র ঈদুল আজহাকে

সামনে রেখে কুমিল্লার সড়ক ও মহাসড়কে দিন-রাত দায়িত্ব পালন করছেন হাইওয়ে ও ট্রাফিক পুলিশ। টহলের পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে সেনাবাহিনী। আঞ্চলিক রুটের বাসগুলো স্বল্প সময়ের মধ্যে প্রতিটি বাসস্ট্যান্ডে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা শেষে স্থান ত্যাগ করছে। এতে সড়কে যানবাহনগুলোর জটলা সৃষ্টি হচ্ছে না। ফলে যাত্রী এবং গাড়িচালকরাও স্বস্তিতে নিজ নিজ গন্তব্যে ছুটতে পারছেন। ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহণের চালক জুয়েল বলেন, ঢাকা থেকে কুমিল্লায় আসতে কোথাও যানজটে পড়তে হয়নি। মাত্র ১ ঘণ্টা ৪০ মিনিটে কুমিল্লায় চলে আসছি। সিলভার তিশা প্লাস পরিবহণের ব্যবস্থাপনা পরিচালক বিমল দে বলেন, পুলিশ প্রশাসনের তৎপরতায় কোনো যানজট ছাড়াই ঢাকা থেকে আমাদের পরিবহণগুলো যাত্রী নিয়ে গন্তব্যে ফিরছে। এছাড়াও

চট্টগ্রাম রুটেও যাত্রীবাহী পরিবহনগুলো নির্বিঘ্নে চলাচল করছে। কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সৈকত দে বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় আমরা সার্বক্ষণিক রাস্তায় রয়েছি। পবিত্র ঈদুল আজহায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছে। ঘরমুখো মানুষকে স্বস্তির ঈদ উপহার দিতে পুলিশ বদ্ধপরিকর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস