ঢাকায় পূজামণ্ডপে পেট্রোলবোমা সদৃশ বোতল উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪

ঢাকায় পূজামণ্ডপে পেট্রোলবোমা সদৃশ বোতল উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪ |
রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে একটি পূজামণ্ডপে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সেখান থেকে একটি সবুজ রঙের বোতল উদ্ধার করা হয়েছে। বোতলের ভেতরে তরল সদৃশ পদার্থ রয়েছে। ঘটনাস্থল থেকে তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির কোতয়ালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হাসান। আটক তিন ছিনতাইকারী হলেন- আকাশ (২৩), মো. হৃদয় (২৩) ও মো. জীবন (১৯)। ওসি এনামুল হাসান জানান, তাঁতীবাজার পূজা মণ্ডপে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা একটি পেট্রোল সদৃশ্য বোতল নিক্ষেপ করে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় আনা হয়েছে। লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি)

মোহাম্মদ জসিম উদ্দিন জানান, আটক তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের ফুটেজ দেখে বিস্তারিত জানার চেষ্টা চলছে। আটক তিন ছিনতাইকারীদের হাতে কাচি, ছুরি পাওয়া গেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানিয়েছেন ডিসি মোহাম্মদ জসিম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের