ড. ইউনূসের যুক্তরাজ্য সফর ও কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড নিয়ে বিতর্ক – ইউ এস বাংলা নিউজ




ড. ইউনূসের যুক্তরাজ্য সফর ও কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড নিয়ে বিতর্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৫ | ৫:৩১ 106 ভিউ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে চার দিনের সফরে গিয়েছেন, যেখানে তিনি কথিতভাবে কিং চার্লস তৃতীয় কর্তৃক প্রদত্ত ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করবেন বলে জানা গেছে। তবে, এই সফর এবং পুরস্কার নিয়ে ইতিমধ্যে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, ড. ইউনুস এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করতে যুক্তরাজ্যে গেছেন, যা তার শান্তি, টেকসই উন্নয়ন এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের প্রচেষ্টার জন্য প্রদান করা হচ্ছে। কিন্তু কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে মে মাসে ঘোষিত ২০২৫ সালের পুরস্কারপ্রাপ্তদের তালিকায় ড. ইউনুসের নাম অনুপস্থিত, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশ্ন উঠেছে। কিং চার্লস ফাউন্ডেশনের ওয়েবসাইটে গেলে দেখা

যায়, টেকসই উন্নতির জন্য পুরষ্কার প্রাপ্ত আন্তর্জাতিক সংগঠন হিসাবে “দ্যা কমনওয়েলথ আসোসিয়েশন অফ আর্কিটেক্ট” এর নাম উল্লেখ করা হয়েছে, যারা কমনওয়েলথভুক্ত দেশগুলোতে টেকসই নগর নির্মানের জন্য প্রায় ১৭টি দেশে একযোগে কাজ করছে। এছাড়া, ড. ইউনুসের এই সফর নিয়েও সমালোচনা উঠেছে। তিনি যুক্তরাজ্যে পৌঁছানোর পর কোনো ব্রিটিশ সরকারি কর্মকর্তা তাকে স্বাগত জানাননি। পরিবর্তে, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাকে গ্রহণ করেন, যা ইঙ্গিত দেয় যে এটি যুক্তরাজ্য সরকারের আমন্ত্রণে কোনো রাষ্ট্রীয় সফর নয়। এটি ড. ইউনুসের ১১তম বিদেশ সফর, এবং সমালোচকরা দাবি করছেন যে তার বেশিরভাগ সফর ব্যক্তিগত প্রকৃতির ছিল, যদিও সেগুলোকে রাষ্ট্রীয় সফর হিসেবে

উপস্থাপন করা হয়েছে। এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগ ড. ইউনুসের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাক্ষাতের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা এটিকে ‘অগণতান্ত্রিক’ এবং ‘অসাংবিধানিক’ প্রশাসনের বৈধতা প্রদানের প্রচেষ্টা হিসেবে দেখছে। এছাড়া, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ড. ইউনূসের প্রশাসনের দুর্নীতির অভিযোগের বিষয়ে স্পষ্টীকরণের জন্য তার সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেছেন, যা এই সফরের রাজনৈতিক তাৎপর্যকে আরও জটিল করেছে। এই সফরে ড. ইউনুস লন্ডনের চ্যাথাম হাউসে একটি বিশেষ অনুষ্ঠানে বক্তৃতা দেবেন এবং কমনওয়েলথ ও আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের মহাসচিবদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তবে, পুরস্কারের তালিকায় তার নামের অনুপস্থিতি এবং সফরের প্রকৃতি নিয়ে উদ্ভূত প্রশ্নগুলো তার এই সফরকে ঘিরে বিতর্কের আগুন আরও জ্বালিয়ে দিয়েছে। বিশ্লেষকরা মনে

করছেন, ড. ইউনুসের এই সফর বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তবে পুরস্কারের সত্যতা এবং সফরের প্রকৃতি নিয়ে স্বচ্ছতার অভাব এটিকে বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া টানা বজ্রবৃষ্টির পূর্বাভাস ঋণের বোঝা নিয়ে বাতি জ্বলছে : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সারা দেশ দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী! সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র! ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা? টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন