ড্র টেস্টে টাইগারদের প্রাপ্তির পাল্লা ভারী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুন, ২০২৫

ড্র টেস্টে টাইগারদের প্রাপ্তির পাল্লা ভারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৫ |
চার দিন গল টেস্টের লাগাম ছিল বাংলাদেশ দলের হাতে। ব্যাটে-বলে কর্তৃত্বও করেছে টাইগাররা। জয়ের সামান্য সম্ভাবনাও জাগিয়েছিল শান্তর দল। তবে শেষ পর্যন্ত ড্র হওয়া টেস্টে প্রাপ্তির পাল্লা ভারি থাকল বাংলাদেশ দলের পক্ষেই। বৃষ্টি বাগড়া না দিলে টেস্টের ফল আসতে পারত বাংলাদেশের পক্ষে। বৃষ্টি ও দেরিতে ইনিংস ঘোষণার আক্ষেপ: গল টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টি বাগড়া দেয়। শেষ দিনও ছিল বৃষ্টি। এতে দুই সেশনের খেলা ভেসে যায়। বাংলাদেশ দলও নির্ভার থেকে ইনিংস ঘোষণার দিকে মনোযোগ দেয়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান তোলে। প্রথম ইনিংসের ১০ রানের লিড যোগ করে লঙ্কানদের ২৯৬ রানের লক্ষ্য দেয়। শেষ দিন স্বাগতিকরা ৩২ ওভারে ৪

উইকেট হারিয়ে ৭২ রান করলে টেস্ট ড্র হয়। বাংলাদেশ আরও কিছু আগে বা ২৫০ রানের মতো লিড নিয়ে ইনিংস ঘোষণা করলে টেস্টের চিত্র ভিন্ন হতেও পারত। অধিনায়ক শান্তর জোড়া সেঞ্চুরি: গল টেস্টে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল শান্ত জোড়া সেঞ্চুরি করেছেন। প্রথম ইনিংসে তিনি ২৭৯ বল খেলে ১৪৮ রানের ইনিংস খেলেন। যা তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ। দ্বিতীয় ইনিংসে শান্ত ১৯৯ বল খেলে ১২৫ রানের হার না মানা ইনিংস খেলেন। টেস্ট ক্যারিয়ারে শান্তর এটি দ্বিতীয়বারের মতো এক টেস্টে জোড়া সেঞ্চুরি এবং সপ্তম টেস্ট সেঞ্চুরি। ড্র গল টেস্টে শান্তর এই জোড়া সেঞ্চুরি বাংলাদেশের বড় প্রাপ্তি। মুশফিকের রানে ফেরা: টি-২০’র পর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট

থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। আকড়ে ধরে রাখা টেস্টেও সময়টা ভালো যাচ্ছিল না তার। ১৩ ইনিংসে ছিল না কোন ফিফটি। ওই মুশফিক গলে প্রথম ইনিংসে ১৬৩ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে ৪৯ রান করেন। অভিজ্ঞ মুশফিকের রানে ফেরা গল টেস্টে বাংলাদেশ দলের বড় প্রাপ্তি। নাঈমের ফাইফারে প্রথম ইনিংসে লিড: গল টেস্টের প্রথম ইনিংসে শান্ত-মুশফিকের সেঞ্চুরি ও লিটন দাসের ৯০ রানে ভর করে বাংলাদেশ ৪৯৫ রান তোলে। ওই রান পেরিয়ে লিড নেওয়ার পথে ছিল শ্রীলঙ্কা। দলটির ওপেনার পাথুম নিশাঙ্কা ১৮৭ রান করে আউট হন। তাকে ডাবল সেঞ্চুরি বঞ্চিত করে ও কামিন্দু মেন্ডিসকে (৮৭) সেঞ্চুরি করে বাংলাদেশ ১০ রানের লিড নেয়। ওই লিড

পেতে বড় ভূমিকা রাখেন ডানহাতি স্পিনার নাঈম হাসান। তিনি ৪৩.২ ওভার বোলিং করে ১২১ রান দিয়ে ৫ উইকেট নেন। শেষ ২০ রানে ৪ উইকেট নিয়ে লিড পায় বাংলাদেশ। বৃষ্টি নিয়ে শান্তর আক্ষেপ, ধনাঞ্জয়া বললেন- সুযোগ দেয়নি বাংলাদেশ: ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল শান্ত জানান, বৃষ্টির কারণে তাদের পরিকল্পনা বদলাতে হয়েছে। বৃষ্টির মতো বিষয় তাদের হাতে নেই। দারুণ ব্যাটিং করা মুশফিকের প্রশংসা করেছেন তিনি। দারুণ বোলিং করা নাঈমকে নিয়মিত সুযোগ দিতে না পারা নিয়েও আক্ষেপ করেছেন। লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্ত ও অভিজ্ঞ মুশফিকের রহিমের প্রশংসা করেছেন। তার মতে, বাংলাদেশ তাদের ম্যাচে ফেরার কোন সুযোগ

দেয়নি, ‘প্রথম ইনিংসে বোলাররা বেশি রান দিয়েছে ফেলেছে। অবশ্য মুশফিক ও শান্ত যেভাবে ব্যাটিং করেছে, আমরা ম্যাচে ফেরার সুযোগই পাইনি। ম্যাথুসের নেতৃত্বে আমার টেস্ট অভিষেক হয়েছিল। আমার নেতৃত্বে তিনি বিদায় নিলেন। লঙ্কান ক্রিকেটে আজ দুঃখের দিন।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল