ডিসেম্বরে খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৬০ লাখ মানুষ: ঝুঁকির মুখে ১৬ লাখ শিশু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৫
     ৬:৫০ পূর্বাহ্ণ

আরও খবর

‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী

আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক

ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি

অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত আসত ‘কিচেন কেবিনেট’ থেকে: বিস্ফোরক মন্তব্যে সাখাওয়াত হোসেন

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, হাবিবুর রহমান হাবিব

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল: শেখ হাসিনার গভীর শোক

ড. ইউনূস অসম চুক্তি বাতিল না করে ভারতবিদ্বেষী সেন্টিমেন্ট কাজে লাগিয়েছেন: মাহবুব কামাল

ডিসেম্বরে খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৬০ লাখ মানুষ: ঝুঁকির মুখে ১৬ লাখ শিশু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৫ | ৬:৫০ 118 ভিউ
আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের ১ কোটি ৬০ লাখ মানুষ বড় ধরনের খাদ্যসংকটে পড়তে পারে, যার মধ্যে প্রায় ১৬ লাখ শিশু চরম অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। দুর্যোগপ্রবণ ৩৬ জেলার ৯ কোটি ৬৬ লাখের বেশি মানুষের খাদ্যনিরাপত্তা ও পুষ্টি পরিস্থিতি বিশ্লেষণ করে এই তথ্য দিয়েছে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট (এফপিএমইউ) এবং জাতিসংঘের তিন সংস্থা এফএও, ইউনিসেফ ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ‘ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি)’ প্রতিবেদনের ফলাফল প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম চার মাসের তুলনায় বছরের শেষ আট মাসে খাদ্যসংকটে থাকা মানুষের সংখ্যা বাড়তে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথি খাদ্য

মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান বলেন, ‘আইপিসি প্রতিবেদনের তথ্য বাস্তবসম্মত। সরকার ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে খাদ্যনিরাপত্তাহীনতা মোকাবিলায় কাজ করছে।’ তাঁর মতে, মে থেকে ডিসেম্বরের মধ্যে বিশ্লেষিত জেলাগুলোর প্রায় ১৭ শতাংশ মানুষ খাদ্যনিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকতে পারে। অর্থনৈতিক মন্দা, জলবায়ু বিপর্যয়, তহবিল সংকট, স্বাস্থ্যসেবার ঘাটতি ও খাদ্যবৈচিত্র্যের অভাবকে এ পরিস্থিতির প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আইপিসি প্রতিবেদনের বিশ্লেষণে পাঁচটি ধাপে খাদ্যনিরাপত্তার অবস্থা তুলে ধরা হয়। সেগুলো হলো ধাপ ১: স্বাভাবিক, ধাপ ২: চাপে থাকা, ধাপ ৩: সংকট, ধাপ ৪: জরুরি অবস্থা, ধাপ ৫: দুর্ভিক্ষ। এ বছর কোনো জেলায় ধাপ ৫ (দুর্ভিক্ষ) বা ধাপ ৪ (জরুরি অবস্থা) পর্যায়ের পরিস্থিতি দেখা যায়নি। তবে ডিসেম্বরের মধ্যে

কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে জরুরি অবস্থা দেখা দিতে পারে, যার সংখ্যা প্রায় ৩ লাখ ৬০ হাজার। প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১৬টি জেলার ১ কোটি ৫৫ লাখ মানুষ খাদ্যসংকটে (ধাপ৩) ছিল। মে থেকে ডিসেম্বরের মধ্যে ১৩টি জেলার ১ কোটি ৬০ লাখ মানুষ এই ধাপে পড়ার আশঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ জেলাগুলো হলো বরগুনা, ভোলা, পটুয়াখালী, বান্দরবান, রাঙামাটি, বাগেরহাট, সাতক্ষীরা, জামালপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, সুনামগঞ্জ ও কক্সবাজার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কক্সবাজার জেলা, বিশেষ করে উখিয়া ও টেকনাফ, যেখানে জেলার প্রায় ৩০ শতাংশ মানুষ খাদ্যসংকটে পড়বে। কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা জনগোষ্ঠীর ৪০ শতাংশ ডিসেম্বরের মধ্যে খাদ্যসংকট ও জরুরি অবস্থায় পড়ার ঝুঁকিতে আছে। তবে

ইতিবাচক দিক হলো, নোয়াখালী, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের খাদ্যনিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে; এসব জেলা ধাপ ২ পর্যায়ে উন্নীত হয়েছে। অপরদিকে বাগেরহাটের অবস্থার অবনতি হয়ে তা ধাপ ৩-এ নেমে এসেছে। প্রতিবেদনে বলা হয়, বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙনসহ প্রাকৃতিক দুর্যোগই এসব অঞ্চলের খাদ্যনিরাপত্তাহীনতার মূল কারণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার ‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী গণভোটের ফলাফল বনাম সাংবিধানিক সীমা আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত আসত ‘কিচেন কেবিনেট’ থেকে: বিস্ফোরক মন্তব্যে সাখাওয়াত হোসেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, হাবিবুর রহমান হাবিব টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল: শেখ হাসিনার গভীর শোক ড. ইউনূস অসম চুক্তি বাতিল না করে ভারতবিদ্বেষী সেন্টিমেন্ট কাজে লাগিয়েছেন: মাহবুব কামাল ‘ড. ইউনূস প্রধান উপদেষ্টা হবেন জানলে রাস্তায় নামতাম না’: আবদুন নূর তুষার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: আরও এক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক মেয়র আইভীকে নতুন গভর্নর কি ঋণখেলাপি! দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন ফয়েজ আহমদ তৈয়্যব গেলেন, প্রশ্নগুলো রয়ে গেল লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা ‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে?