ডিপসিক কী, কেন এটি বিশ্বব্যাপী শেয়ারবাজার ধসের কারণ? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫
     ৯:২৭ পূর্বাহ্ণ

ডিপসিক কী, কেন এটি বিশ্বব্যাপী শেয়ারবাজার ধসের কারণ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ | ৯:২৭ 158 ভিউ
চীনা কোম্পানি ডিপসিকের এআই চালিত চ্যাটবট জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে চালু হয়। অল্প সময়ের মধ্যেই অ্যাপলের অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ফ্রি অ্যাপ হিসেবে শীর্ষে উঠে আসে অ্যাপটি। ডিপসিকের এই অ্যাপের আকস্মিক জনপ্রিয়তা এবং মার্কিন এআই কোম্পানিগুলোর তুলনায় এর উল্লেখযোগ্য কম ব্যয় শেয়ারবাজারে অস্থিরতা তৈরি করেছে। সিলিকন ভ্যালির ভেঞ্চার ক্যাপিটালিস্ট মার্ক আন্দ্রেসেন এটিকে "এআই খাতে অন্যতম অসাধারণ এবং চমকপ্রদ সাফল্য" হিসেবে উল্লেখ করেছেন। ডিপসিক দাবি করেছে, তাদের সর্বশেষ এআই মডেল মার্কিন শীর্ষ মডেল যেমন চ্যাটজিপিটির সমকক্ষ, তবে ব্যয়ের দিক থেকে অনেক সাশ্রয়ী। গবেষকরা জানিয়েছেন, এই মডেল তৈরি করতে মাত্র ৬ মিলিয়ন ডলার খরচ হয়েছে, যা মার্কিন এআই কোম্পানিগুলোর বিলিয়ন ডলারের ব্যয়ের তুলনায় অনেক

কম। ডিপসিক কী? ডিপসিক একটি চীনা এআই কোম্পানি, যা দক্ষিণ-পূর্ব চীনের হাংজু শহরে ২০২৩ সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়। তাদের জনপ্রিয় এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপটি ২০২৪ সালের ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্রে চালু হয়। ডিপসিকের প্রতিষ্ঠাতা ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং আংশিকভাবে তার নিজস্ব হেজ ফান্ড থেকে অর্থায়নের মাধ্যমে কোম্পানিটি চালু করেন। ৪০ বছর বয়সী লিয়াং ওয়েনফেং এনভিডিয়ার এ১০০ চিপ নিষিদ্ধ হওয়ার আগে সংগ্রহ করেছিলেন। ধারণা করা হয়, তিনি ৫০ হাজার চিপ সংগ্রহ করে এগুলো তুলনামূলক সস্তা চিপের সঙ্গে জুড়ে ডিপসিক তৈরি করেন। কারা এটি ব্যবহার করছে? ডিপসিকের এআই অ্যাপ অ্যাপলের অ্যাপ স্টোর এবং কোম্পানির ওয়েবসাইটে ডাউনলোডের জন্য বিনামূল্যে পাওয়া যাচ্ছে। এটি অ্যাপ স্টোরে দ্রুত শীর্ষ রেটিং অর্জন করেছে এবং যুক্তরাষ্ট্রে

শীর্ষস্থানীয় ফ্রি অ্যাপ হিসেবে স্থান পেয়েছে। তবে কিছু ব্যবহারকারী সাইন-আপ নিয়ে সমস্যা হওয়ার কথা জানিয়েছেন। ডিপসিক অ্যাপ কী করে? ডিপসিকের শক্তিশালী এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে এবং জীবনকে আরও কার্যকর করতে সক্ষম। এটি চ্যাটজিপিটির মতো কাজ করে, তবে ব্যবহারকারীরা মন্তব্য করেছেন, এটি লেখায় আরও "ব্যক্তিত্ব" যোগ করে। তবে, রাজনৈতিকভাবে সংবেদনশীল প্রশ্নের উত্তর এড়িয়ে যায় ডিপসিক। উদাহরণস্বরূপ, ১৯৮৯ সালের ৪ জুন তিয়ানআনমেন স্কোয়ারের ঘটনা সম্পর্কে জানতে চাইলে অ্যাপটি জানায়, "আমি দুঃখিত, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারি না। আমি একটি সহায়ক এবং নিরাপদ এআই অ্যাসিস্ট্যান্ট।" মার্কিন কোম্পানিগুলোর ওপর প্রভাব ডিপসিকের তুলনামূলক সাশ্রয়ী মডেল মার্কিন এআই কোম্পানিগুলোর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। ২৭ জানুয়ারি এই খবর

ছড়িয়ে পড়ার পর, শেয়ারবাজারে বড় ধরনের ধস নামে। নাসডাক সূচক ৩.১ শতাংশ হ্রাস পায়, যেখানে এনভিডিয়ার শেয়ার ১৭ শতাংশ পড়ে যায়। এর ফলে এনভিডিয়ার বাজারমূল্য থেকে প্রায় ৬০০ বিলিয়ন ডলার হারিয়ে যায়, যা মার্কিন ইতিহাসে কোনো কোম্পানির একদিনে সর্বোচ্চ ক্ষতি। এনভিডিয়ার উচ্চমানের চিপের প্রয়োজন কমিয়ে দিয়ে ডিপসিক প্রমাণ করেছে যে বড় বাজেট বা শীর্ষমানের চিপ ছাড়াও এআই খাতে সাফল্য সম্ভব। বিশ্লেষকদের মতে, ডিপসিকের সাফল্য এআই প্রযুক্তি এবং বাজারে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেয়াদ শেষ চসিকের: সরতে নারাজ মেয়র শাহাদাত, দাবি ২০২৯ সাল পর্যন্ত থাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে দেওয়া হচ্ছে চিফ প্রসিকিউটর তাজুলকে সংবিধান রক্ষায় অবিচল রাষ্ট্রপতি: ড. ইউনূসের চরম স্বেচ্ছাচারিতা ও অসাংবিধানিক ষড়যন্ত্র ফাঁস ড. ইউনূসের বিদায় ‘নাটক’, ১৮ মাসে ৪ লাখ কোটি টাকা ঋণ ‘দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, আজ নিজেই মিথ্যা মামলায় বন্দী’: ব্যারিস্টার সুমনের নিঃশর্ত মুক্তি চাইলেন স্ত্রী গণভবনের মতো বঙ্গভবনেও লুটপাটের পরিকল্পনা ছিল ইউনূস গংয়ের! রাষ্ট্রপতিকে না জানিয়ে আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি করেছিলেন ইউনূস দেড় বছরে দেশ থেকে কী কী নিয়ে গেলেন ইউনূস থার্ডক্লাশ দলের ফার্স্টক্লাস মিথ্যা: মিথ্যাচার যখন রাজনীতির মূলধন বাংলা ভাষার বিকল্প দাড়া করানোর পাকিস্তানি চেষ্টা রুখে দেবে বাংলাদেশ ১৯৭১ সাল..এই ভূখণ্ডের আকাশ তখন কালো ধোঁয়ায় ঢেকে গেছে, মাটিতে রক্তের গন্ধ কার্টনে পানি, ইতিহাসে তেল : ক্ষমতায় এসেই বিএনপির পুরনো অভ্যাস নতুন মোড়কে ৫ আগস্টের সহিংস অভ্যুত্থানে ‘ক্যাপ্টাগন’ ব্যবহারের অভিযোগ: তদন্তের দাবি জোরালো বাঙালীর দ্রোহের ভাষা, প্রতিবাদী হুঙ্কার, রাজনৈতিক প্রজ্ঞা আর শিষ্টাচারের কি কুৎসিত অবনতি! জেলায় জেলায় বাড়ছে আ.লীগের কর্মসূচি, নেতাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা শব্দ ও বয়ানের রাজনীতি: বয়েলিং ফ্রগ সিনড্রোম বহুমুখী সংকটের মুখে বাংলাদেশের পোশাক খাত: সাউথ চায়না মর্নিং পোস্ট ৩৪.১% শুল্ক থেকে কি মিলবে স্বস্তি? অনিশ্চয়তায় অর্ডার সংকট ও রপ্তানি খাত আগের চেয়ে দ্বিগুণেরও বেশি ব্যয় মেট্রোরেলের নতুন দুই রুটে, প্রশ্নবিদ্ধ দরপত্র প্রক্রিয়া সারা দেশে শহীদ দিবসে ‘জয় বাংলা’ স্লোগানে উজ্জীবিত আওয়ামী লীগ