ডিএমপির ডিসি সামীর বিরুদ্ধে মামলা-বাণিজ্য ও অর্থ আত্মসাৎ এবং লন্ডনে টাকা পাচারের গুরুতর অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৫

ডিএমপির ডিসি সামীর বিরুদ্ধে মামলা-বাণিজ্য ও অর্থ আত্মসাৎ এবং লন্ডনে টাকা পাচারের গুরুতর অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৫ |
১০ ডিসেম্বর: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের ডিসি ও সাবেক লালবাগ বিভাগের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামীর বিরুদ্ধে মামলা-বাণিজ্য, গ্রেপ্তার হুমকি, জমি দখল ও বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা জানাচ্ছেন, ৫ আগস্টের পর এসব কর্মকাণ্ড আরও বেড়েছে অভিযোগের সত্যতা পাওয়ার পরেও আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ । মামলা-বাণিজ্য ও আর্থিক অভিযোগ ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মল্লিক সামীর বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়। অভিযোগকারীরা বলছেন, তার পিতা দীর্ঘদিন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন এবং ৫ আগস্টের পর পিপি পদে নিয়োগ পান। অভিযোগ অনুযায়ী, পিতা–পুত্র মিলিতভাবে সুনামগঞ্জে রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের এবং হয়রানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। ৫ আগস্টের পর

মামলা ও গ্রেপ্তার অভিযোগে বলা হয়েছে, তিনি ওয়ারী ও লালবাগসহ ঢাকার বিভিন্ন থানায় “আওয়ামী ট্যাগ” ব্যবহার করে শত শত মানুষের নামে মিথ্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারের হুমকি দেখিয়ে লাখ লাখ টাকা আদায় এবং রাজনৈতিক নেতা-কর্মীদের জমি দখলের ঘটনাও ঘটেছে এমন অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে অস্বীকৃতি জানালে জমি সীমার নিকট আত্মীয় স্বজনদের নামে জমি দখল করে নেওয়ার অভিযোগ রয়েছে গুরুত্বপূর্ণ পোস্টিং ও প্রভাব খাটিয়ে গত ১৫ বছরে তিনি এসএমপি, সিএমপি, ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ হাসপাতাল ও এসবিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পুলিশ হাসপাতালে কাজের সময় তৎকালীন পরিচালক ডিআইজি সালেহ মোহাম্মাদ তানভীরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বড় অঙ্কের অর্থ আত্মসাতের

অভিযোগ রয়েছে। এনএসআই-এর প্রতিবেদন জনিত কারণে একসময় তার পদোন্নতি স্থগিত হয়েছিল। রাজনৈতিক সম্পৃক্ততা ও সহিংস কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রমাণ মিলেছে পুরান ঢাকার বিএনপি প্রার্থী ইশরাক হোসেন, অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনের সঙ্গে তার ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ভাঙচুরের সময় বুলডোজার সরবরাহ এবং মব সংগঠনে অংশগ্রহণের কথাও বলা হয়েছে। এছাড়া ঢাকার বিভিন্ন থানায় পুলিশের নিহতের ঘটনায় তার প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। অর্থ পাচারের অভিযোগে বলা হয়েছে, তিনি কোটি কোটি টাকা লন্ডনে পাঠিয়েছেন নিকটবর্তী আত্মীয়দের মাধ্যমে। বর্তমানে তিনি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক এবং বাংলাদেশ পুলিশ ফুটবল দলের ম্যানেজার। অভিযোগকারীরা বলছেন, পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে

তিনি দীর্ঘদিন প্রভাবশালী অবস্থানে ছিলেন। অভিযুক্ত মল্লিক সামীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। ডিএমপি বা পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের