ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর
ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন
হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ
ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব
৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন
ফুটপাত-সড়ক থেকে অবৈধ দোকান সরাতে ডিএমপির আলটিমেটাম
সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ ছোট সুমন বাহিনীর সদস্য ইয়াছিন আটক
ডিএমপির ট্রাফিক পক্ষ শুরু আজ
জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে আজ থেকে ৪ নভেম্বর ১৫ দিনব্যাপী ট্রাফিক পক্ষ-২০২৪ উদযাপন করা হবে।
সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় রাজারবাগ পুলিশ লাইনে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ট্রাফিক পক্ষ-২০২৪ এর উদ্বোধন করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুল হাফিজ, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আইজিপি মো.
ময়নুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান। ট্রাফিক পক্ষ উপলক্ষে ডিএমপির ট্রাফিক বিভাগ চালক, যাত্রী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ, সড়ক পরিবহন আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দর্শনীয় স্থানগুলোয় ব্যানার স্থাপন, ট্রাফিক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন, শ্রমিক ও বাস মালিক প্রতিনিধি এবং বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভাসহ জনসচেতনতামূলক নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।