ডাচদের হেসেখেলে হারাল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫

ডাচদের হেসেখেলে হারাল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫ |
প্রায় দুই বছর পর দলে ফেরা সাইফ হাসানে অলরাউন্ড পারফরম্যান্স আর লিটন দাসের দাপুটে ব্যাটিং ও তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ের সুবাদে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তার সে সিদ্ধান্তের মান রাখেন তাসকিন-সাইফরা। ৩৮ রানের মধ্যে দুই ওপেনারকে সাজঘরের পথ দেখিয়ে স্বাগতিকদের দারুণ শুরু এনে দেন তাসকিন। এরপর এক ওভারেই ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস এবং তেজা নিদামানুরুকে বিদায় করেন স্পিনার সাইফ। নিজের তৃতীয় ও চতুর্থ ওভারে আরও দুই উইকেট শিকার করে ডাচদের বড় সংগ্রহের সম্ভাবনা নস্যাৎ করে দেন তাসকিন। ৪ ওভার বল করে

২৮ রান খরচায় ৪ উইকেট ঝুলিতে পোরেন তিনি। বাংলাদেশের বোলারদের দাপুটে পারফরম্যান্সের মুখে সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ২৬ রান আসে নিদামানুরুর ব্যাটে। ১৩৭ রানের লক্ষ্য পেয়ে শুরু থেকেই টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালায় বাংলাদেশ দল। দলীয় ২৬ রানে ওপেনার পারভেজ ইমন ( ৯ বলে ১৫) ফিরলেও তাতে রান তাড়ার গতি শ্লথ হয়নি। দ্বিতীয় উইকেটে ওপেনার তানজিদ তামিমকে নিয়ে ৩৯ বলে ৬৬ রানের বিস্ফোরক এক জুটি গড়েন অধিনায়ক লিটন। দশম ওভারে তানজিদ ২৪ বলে ২৯ রান করে ফিরলেও লিটন মনোযোগ হারাননি। তৃতীয় উইকেটে সাইফকে নিয়ে ৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তিনি। ২৬ বলে পেয়ে যান ব্যক্তিগত পঞ্চাশের দেখা। শেষ পর্যন্ত ২৯ বলে ৬ চার এবং ২

ছক্কায় ৫৪ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন বাংলাদেশ অধিনায়ক। ১৯ বলে ১ চার এবং ৩ ছক্কায় ৩৬ রানে অপরাজিত থাকেন সাইফ। বল হাতে ডাচ ব্যাটিং লাইনআপের কোমর ভেঙে দেওয়ার স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরার পুরস্কার জয় করেন তাসকিন। আগামী ১ সেপ্টেম্বর একই মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন