ডাক পেলেন রিয়ালের আসেনসিও, বাদ পড়লেন বার্সার গাভি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫

ডাক পেলেন রিয়ালের আসেনসিও, বাদ পড়লেন বার্সার গাভি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫ |
নেদারল্যান্ডসের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের দুই লেগের কোয়ার্টার ফাইনালের জন্য স্কোয়াড ঘোষণা করেছে স্পেন। প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আসেনসিওকে দলে ডেকেছেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে ২০২৩ সালের নেশন্স লিগ জয়ে অবদান রাখা বার্সা মিডফিল্ডার গাভির জায়গা হয়নি দলে। রিয়াল মাদ্রিদের অ্যাকাডেমি প্রোডাক্ট ২২ বছর বয়সী আসেনসিও চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে। এখন পর্যন্ত রিয়ালের জার্সিতে ১৪টি লা লিগা ও আটটি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলেছেন তিনি। তাকে দলে অন্তর্ভুক্ত করা প্রসঙ্গে দে লা ফুয়েন্তে বলেছেন, ‘রাউলের চমৎকার মৌসুম কেটেছে। সে ছিল নিচের বিভাগে। কিন্তু কিছু খেলোয়াড় দ্রুত উন্নতি করে। আমি সবসময় তরুণদের সুযোগ দেওয়ার পক্ষে।’ এদিকে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট

(এসিএল) ইনজুরির কারণে দীর্ঘসময় মাঠের বাইরে ছিলেন বার্সেলোনা তারকা গাভি। ধারণা করা হচ্ছিল, নেদারল্যান্ডসের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ দিয়ে আবার জাতীয় দলে ফিরবেন তিনি। তবে শেষ পর্যন্ত এই মিডফিল্ডারকে ছাড়াই দল গড়েছেন দে লা ফুয়েন্তে। স্পেনে আগামী বৃহস্পতিবার নেদারল্যান্ডসের মাঠে নামবে। তারপর দেশে ফিরে ২৩ মার্চ দ্বিতীয় লেগে ডাচদের মুখোমুখি হবে। স্পেন স্কোয়াড গোলরক্ষক: ডেভিড রায়া, উনাই সিমন, অ্যালেক্স রেমিরো। ডিফেন্ডার: পেদ্রো পোরো, অস্কার মিনগুয়েজা, রবিন লে নরম্যান্ড, পাউ কুবারসি, ইনিগো মার্তিনেজ, রাউল আসেনসিও, আলেজান্দ্রো গ্রিমাল্ডো, মার্ক কুকুরেলা। মিডফিল্ডার: মার্টিন জুবিমেন্ডি, মার্ক কাসাদো, ফ্যাবিয়ান রুইজ, মিকেল মেরিনো, অ্যালেক্স বায়েনা, পেদ্রি। ফরোয়ার্ড: লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, ফেরান তোরেস, ইয়েরেমি পিনো, দানি ওলমো, আয়োজ পেরেজ, আলভারো মোরাতা, ব্রায়ান

জারাগোজা, সামুয়েল আগেহোয়া, মিকেল ওয়ারজাবালা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু