ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ September, ২০২৬

ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ September, ২০২৬ |
মার্কিন ডলারের দর কমে যাওয়ায় স্বর্ণের দাম আরও বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বর্ণের দাম ০.৬ শতাংশ বেড়েছে। প্রতিবেদনে বলা হয়, এদিন স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৪২৯ দশমিক ৮৯ ডলারে দাড়িয়েছে। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার দর প্রায় অপরিবর্তিত থেকে ৪ হাজার ৪৭৫ দশমিক ১০ ডলার হয়েছে। রয়টার্স বলছে, মার্কিন ডলার সূচকও ০.৪ শতাংশ কমেছে। ফলে অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ তুলনামূলকভাবে সস্তা হয়েছে। পেপারস্টোন গ্রুপের গবেষণা বিভাগের প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, স্বর্ণের বাজারে বর্তমানে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে টানাপোড়েন চলছে। তবে কোনো পক্ষই এমন শক্ত অবস্থানে নেই, যা স্বর্ণের দামে দীর্ঘস্থায়ী

কোনো দিকনির্দেশনা তৈরি করতে পারে। এর আগে গত দুই সেশনে স্বর্ণের দাম কমেছিল। আগস্টে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান প্রত্যাশার চেয়ে দ্রুত বাড়ার তথ্য প্রকাশের পর বাজারে সুদের হার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। একই সময়ে দেশটির বেকারত্বের হার ৪.১ শতাংশে অপরিবর্তিত ছিল। তবে বাজারে এখনো ফেডের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সুদের হার বাড়লে সাধারণত কোনো সুদ না দেওয়া স্বর্ণের আকর্ষণ কমে যায়। স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬.৭৮ ডলার, প্লাটিনামের দাম ০.৪ শতাংশ বেড়ে ১ হাজার ৮৩৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৪০২.৮৭ ডলার হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাড়ের সুস্থতায় যাদুকরী ৫ খাবার পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত দাবানল হয়ে ছড়াচ্ছে বিক্ষোভ জ্বালানি খাতে সহায়তা চায় বাংলাদেশ চুয়েটে ১৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ একাধিক চকবাজার মার্কেটে আগুন: ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১০ ইউনিট রিয়াদ বিমানবন্দর বন্ধ, সৌদির আকাশ শূন্য কিস্তি দিতে আয়ের ৪০ শতাংশের বেশি ব্যয় ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫ দুর্গাপূজায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি মোতায়েন থাকবে মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪ দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক নিউইয়র্কে ১২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার শোক পালনের অধিকারও নাগরিক অধিকার, কোনোভাবেই বাধা দিতে পারে না রাষ্ট্র শামা ওবায়েদ: ভারতের চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয় চাঁদপুরের জেলেদের জন্য বরাদ্দ ৫ টন চাল কুমিল্লায় বেচে দিলেন ইউপি সচিব! জৈনপুরী দরবারকে ‘যৌনপুরী’ বলায় তোপের মুখে মাফ চাইলেন রাশেদ হাসনাত আবদুল্লাহ: তারেক রহমান সরকার চালাচ্ছেন না, সরকার হাইজ্যাক হয়ে গেছে ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি কেনার খরচ দেন জামায়াত আমিরের উপদেষ্টা’