ট্রেনে ঈদযাত্রা: কাল শুক্রবার মিলবে ২ জুনের টিকিট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মে, ২০২৫

ট্রেনে ঈদযাত্রা: কাল শুক্রবার মিলবে ২ জুনের টিকিট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৫ |
বাংলাদেশ রেলওয়ে আসন্ন ইদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। পূর্বাঞ্চলের যেসব যাত্রী আগামী ২ জুন ভ্রমণ করতে চান তাদের কাল শুক্রবার (২৩ মে) টিকিট কাটতে হবে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ জুনের টিকিট শনিবার (২৪ মে), ৪ জুনের টিকিট রোববার (২৫ মে), ৫ জুনের টিকিট সোমবার (২৬ মে), ৬ জুনের টিকিট মঙ্গলবার (২৭ মে) পাওয়া যাবে। ঈদ পরবর্তী ফিরতি যাত্রায় ৯ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে ৩০ মে। এছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম

টিকিট ৫ জুন পাওয়া যাবে। টিকিট কাটার সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮ থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২ টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হবে। এছাড়া আগামী ১ জুনের টিকিট বিক্রি হয়েছে আজ বৃহস্পতিবার (২২ মে)। রেলওয়ের তথ্য অনুযায়ী, সকাল ৮ টায় শুরু হওয়া পশ্চিমাঞ্চলের টিকিট কিনতে ২৭ লাখ হিট আর দুপুর ২ টায় পূবাঞ্চলের টিকিট কিনতে ১৭ লাখ হিট হয়। ১ জুন ঢাকা থেকে সারাদেশে যাতায়াতের জন্য ২৯ হাজার ৭৭১ টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে। দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত দুই অঞ্চল মিলিয়ে ১৯ হাজার ১৩৪ টি টিকিট বিক্রি হয়েছে। সারাদেশে বরাদ্দ রাখা ১

লাখ ৬৩ হাজার ৭৮৩ টি টিকিটের মধ্যে আজ দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত বিক্রি হয়েছে ২৫ হাজার ৭৮৩ টি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ দেশের পর এবার অস্ট্রেলিয়ায় ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’ পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার তরমুজের বীজ খেয়ে ফেললে কী হতে পারে? ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার রুদ্ধ হতে পারে আরেকটি আন্তর্জাতিক বাণিজ্য পথ দুই পাকিস্তানি ক্রিকেটারের কাদা ছোড়াছুড়ি, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া ইরানি হামলায় ইউক্রেনের ২১ ড্রোন বিশেষজ্ঞের প্রাণহানির শঙ্কা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে যেসব অঞ্চলে সক্রিয় থাকবে ‘বিজলী’ শিক্ষকদের জন্য সুখবর লরি থেকে ২০০০ লিটার পেট্রল ও ডিজেল উধাও, জেলা-জরিমানা নেত্রকোনায় মজুত করা ৩৫০০ লিটার পেট্রল জব্দ গাড়ির উলটো দিকে বসলেই বমি? জেনে নিন কারণ ও প্রতিকার গ্রেফতার এড়াতে লাফ দিয়ে ডোবায় আসামি, ৫ ঘণ্টা পর উদ্ধার