ট্রাম্প কি একাই যুদ্ধে জড়াতে পারেন: যুক্তরাষ্ট্রের আইন কি বলে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুন, ২০২৫

ট্রাম্প কি একাই যুদ্ধে জড়াতে পারেন: যুক্তরাষ্ট্রের আইন কি বলে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ |
ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কী হবে তা এখনো স্পষ্ট নয়। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একাই কি দেশকে যুদ্ধে জড়াতে পারেন— এই প্রশ্ন এখন মার্কিন রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, কোনো বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করার অধিকার কেবলমাত্র কংগ্রেসের— অর্থাৎ হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেটের নির্বাচিত আইনপ্রণেতাদের রয়েছে। তবে প্রেসিডেন্ট হলেন কমান্ডার ইন চিফ বা সামরিক বাহিনীর সর্বোচ্চ প্রধান। যুদ্ধ ঘোষণা ছাড়াও তিনিই সিদ্ধান্ত নিতে পারেন সেনাবাহিনী মোতায়েন ও সামরিক অভিযান চালানোর বিষয়ে। ২০১৭ সালে প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ায় (ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট) বাশার আল-আসাদের সরকারের বিরুদ্ধে বিমান হামলা চালান। সেই সিদ্ধান্তে কংগ্রেসের কোনো অনুমোদন প্রয়োজন হয়নি। তিনি জাতীয় নিরাপত্তা

ও মানবিক কারণ দেখিয়ে এককভাবে সেই পদক্ষেপ নেন। তবে ইরান-ইসরাইল সংকটে মার্কিন জড়িত থাকার আশঙ্কায় এখন কংগ্রেসের কিছু সদস্য প্রেসিডেন্টের একতরফা সিদ্ধান্তের ক্ষমতা কমাতে চাইছেন। কেন্টাকির রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি মঙ্গলবার কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপন করেছেন। তাতে বলা হয়েছে— কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে হামলার সিদ্ধান্ত নেওয়া যাবে না। তিনি এক্সে লিখেছেন— এটা আমাদের যুদ্ধ নয়। আর হলেও, আমাদের সংবিধান অনুযায়ী এই সিদ্ধান্ত কংগ্রেসেরই নেওয়া উচিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা পহেলা বৈশাখে দেশবাসীকে আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালের সফটওয়্যার কারসাজিতে লোপাট ২ কোটি টাকা আইনশৃঙ্খলার চরম অবনতি: হুন্ডি, অস্ত্র চোরাচালান, মানবপাচার বেড়েছে দেশে অর্থোডক্স ইস্টার উপলক্ষে রাশিয়া–ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতি পহেলা বৈশাখে বৃষ্টি ঝরবে ৩ বিভাগে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ সরকারের সর্বনাশে মঈনরাই যথেষ্ট লোভের আগুন সোনালিতে ঋণখেলাপি: শুধু তালিকা নয়, ব্যবস্থা নিন ঈমান, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতাসহ ৭ আসামির চারজন রিমান্ডে হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়: অপু বিশ্বাস