ট্রাম্পের বিজয়ে গোপালগঞ্জে খিচুড়িভোজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪

ট্রাম্পের বিজয়ে গোপালগঞ্জে খিচুড়িভোজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪ |
ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার খবরে গোপালগঞ্জের কাশিয়ানীতে খিচুড়িভোজের আয়োজন করেছেন যুবকরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার হোগলাকান্দি গ্রামে এ ভোজের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান হিমুর অর্থায়নে তিন শতাধিক লোকের জন্য খিচুড়ির আয়োজন করা হয়। জানা যায়, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু বাংলাদেশি বংশোদ্ভূত বাগেরহাটের মোড়েলগঞ্জের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান হিমু। তিনি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ন্যাশনাল ফাইন্যান্স মেম্বারও। হিমুর অপর বন্ধু খিচুড়ি ভোজের আয়োজক গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন। স্থানীয় যুবসমাজকে নিয়ে গিয়াস উদ্দিনের বাড়িতেই খিচুড়ি রান্না করে এ ভোজের আয়োজন করা হয়। উপস্থিত যুবসমাজের এ আনন্দে তৈরি হয় এক মিলন

মেলার। বুধবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে এ বিজয় অর্জন করেন তিনি। গিয়াস উদ্দিন বলেন, ‘আমার বন্ধু লুৎফর রহমান হিমু যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু। তিনি আমাকে কথা দিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্প জিতলে খিচুড়ি খাওয়াবেন। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হয়েছেন। এ উপলক্ষে আমার বন্ধু হিমুর অর্থায়নে আমরা যুবকরা ভোজের আয়োজন করেছি। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে আমরাও আনন্দিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!