ট্রাম্পের নতুন শুল্কনীতির ধাক্কা: যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য হারে কমছে বাংলাদেশের পোশাক রপ্তানি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫
     ১২:৫৮ অপরাহ্ণ

ট্রাম্পের নতুন শুল্কনীতির ধাক্কা: যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য হারে কমছে বাংলাদেশের পোশাক রপ্তানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫ | ১২:৫৮ 52 ভিউ
যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের আরোপিত নতুন ‘রেসিপ্রোকাল ট্যারিফ’ কার্যকর হওয়ার পর বাংলাদেশি তৈরি পোশাকের (আরএমজি) রপ্তানিতে দৃশ্যমান ধস নেমেছে। আগস্ট থেকে অক্টোবর—এ তিন মাসে মার্কিনবাজারে বাংলাদেশের আরএমজি রপ্তানি কমেছে প্রায় ৩ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সাম্প্রতিক তথ্য বলছে, চলতি অর্থবছরের (২০২৫–২৬) আগস্ট–অক্টোবর মেয়াদে রপ্তানি হয়েছে ১.৭৯ বিলিয়ন ডলার—যা আগের বছরের একই সময়ে ৫৩ মিলিয়ন ডলার কম। বিজিএমইএর সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন চৌধুরী এই পতনের দায় স্পষ্টভাবে নতুন শুল্কের ওপর চাপাচ্ছেন। তার ভাষায়, “২০ শতাংশ অতিরিক্ত শুল্ক বাজারকে সংকুচিত করে ফেলেছে।” তিনি সতর্ক করেন, যুক্তরাষ্ট্রে ভোক্তা চাহিদা দুর্বল হওয়ায় সামনের মাসগুলোতেও রপ্তানির ওপর চাপ বাড়তে পারে। মার্কিন বাজার পরিদর্শন শেষে তিনি জানান—বিক্রয়কেন্দ্রগুলোতে ক্রেতার উপস্থিতি কম, আর

বিক্রির গতি স্পষ্টভাবে মন্থর। তবে জুলাই–অক্টোবর মেয়াদে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানি সামান্য বেড়ে ২.৫৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে—যা আগের বছরের তুলনায় ৫.১৪% বেশি। কিন্তু এই প্রবৃদ্ধি প্রকৃত অবস্থাকে আড়াল করছে, কারণ এটি মূলত জুলাইয়ের অস্বাভাবিক ১৯% রপ্তানি উল্লম্ফনের ফল। শিল্প সংশ্লিষ্টদের মতে, শুল্ক কার্যকর হওয়ার আগে ক্রেতাদের অগ্রিম অর্ডার দেওয়া—এই সাময়িক স্ফীতির প্রধান কারণ। শুল্ক-পরবর্তী বাস্তব প্রবণতা আগস্ট থেকেই দৃশ্যমান। বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন— “আগস্টের পরের তিন মাসের দুর্বল প্রবৃদ্ধি মার্কিন বাজারের অন্তর্নিহিত দুর্বলতা ও নীতিগত অনিশ্চয়তার প্রতিফলন।” তিনি সতর্ক করে দেন যে আগামী কয়েকটি প্রান্তিক বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বাংলাদেশি রপ্তানিকারকদের সামনে এখন তিনটি প্রধান চ্যালেঞ্জ স্পষ্ট বলে জানিয়েছেন

সংশ্লিষ্টরা। সেগুলো হলো- উচ্চশুল্কের বাজারে নতুনভাবে প্রতিযোগিতায় টিকে থাকা; চাহিদা সংকোচনের ঝুঁকি মোকাবিলা এবং বাজার বৈচিত্র্যকরণ ও মূল্য সংযোজন বাড়ানো। শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন—শক্তিশালী বাণিজ্য কূটনীতি ও উচ্চমূল্য সংযোজন ছাড়া বাংলাদেশের জন্য পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। ট্রাম্প প্রশাসন শুধু বাংলাদেশের পণ্যের ওপর নয়—চীন, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়াসহ শীর্ষ রপ্তানিকারক দেশগুলোর ওপরও একই ধরনের বা আরও বেশি হারে শুল্ক আরোপ করেছে। এ অবস্থায় বাংলাদেশের প্রত্যাশা ছিল—চীন ও ভারতে উচ্চশুল্ক আরোপের কারণে মার্কিন ক্রেতারা সরে এসে বাংলাদেশে আরও বেশি অর্ডার দেবে। কিন্তু বাস্তবে তার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। পরিস্থিতি আরও জটিল হয়েছে কারণ মার্কিন ওটিইএক্সএ (OTEXA) গত জুলাইয়ের পর আমদানি-সংক্রান্ত ডেটা প্রকাশ বন্ধ

রেখেছে—ফলে অন্য দেশগুলোর রপ্তানির প্রকৃত চিত্র অস্পষ্ট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঙালীর দ্রোহের ভাষা, প্রতিবাদী হুঙ্কার, রাজনৈতিক প্রজ্ঞা আর শিষ্টাচারের কি কুৎসিত অবনতি! জেলায় জেলায় বাড়ছে আ.লীগের কর্মসূচি, নেতাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা শব্দ ও বয়ানের রাজনীতি: বয়েলিং ফ্রগ সিনড্রোম বহুমুখী সংকটের মুখে বাংলাদেশের পোশাক খাত: সাউথ চায়না মর্নিং পোস্ট ৩৪.১% শুল্ক থেকে কি মিলবে স্বস্তি? অনিশ্চয়তায় অর্ডার সংকট ও রপ্তানি খাত আগের চেয়ে দ্বিগুণেরও বেশি ব্যয় মেট্রোরেলের নতুন দুই রুটে, প্রশ্নবিদ্ধ দরপত্র প্রক্রিয়া সারা দেশে শহীদ দিবসে ‘জয় বাংলা’ স্লোগানে উজ্জীবিত আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা নেওয়ার পর ভারতে জঙ্গি হামলার পরিকল্পনা, বাংলাদেশিসহ গ্রেপ্তার ৮ ড. খলিলুর রহমান: পর্দার আড়ালের এক ভয়ঙ্কর ‘কিংমেকার’ ১৯৭১ শেষ হয়নি, ডালিম-ফারুকের রিলে রেস থামেনি, শুধু দৌড়বিদ বদলেছে টানা ১৮ মাস ধরে তালাবদ্ধ মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন কার্যালয় লাশের মিছিল থামছেই না — আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার নৃশংস খুন অব্যাহত.. ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন বিশটা লাশের বিনিময়ে পাওয়া অভিজ্ঞতা এবার কাজে লাগাবেন টুকু কানসাটের কসাই মন্ত্রী, তারেকের গণতন্ত্রে স্বাগতম! Unattended Ballot Boxes: New Questions in Bangladesh’s 2026 Election আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান বিজয়গাথা: বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের “অসম চুক্তি” কার স্বার্থে ‘সেভেন সিস্টার্সে’ হামলার হুমকি আন্তর্জাতিক অপরাধ, ছাত্রদের দিয়ে কিংস পার্টি করালেন: ঢাবি শিক্ষক একুশের বিশ্বজয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি ও শেখ হাসিনার ভূমিকা যাদের কাছে একুশ বিপজ্জনক : যে সংগঠন বায়ান্নেও ছিল না, একাত্তরেও ছিল না