টেশিসকে হাইটেক পার্ক করে ‘চীনের পরিকল্পনা’ আনার চিন্তাভাবনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৫
     ৫:০৮ পূর্বাহ্ণ

টেশিসকে হাইটেক পার্ক করে ‘চীনের পরিকল্পনা’ আনার চিন্তাভাবনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৫ | ৫:০৮ 86 ভিউ
টঙ্গীতে অবস্থিত টেলিফোন শিল্প সংস্থাকে (টেশিস) হাইটেক পার্ক হিসেবে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সংক্রান্ত অনুমোদন দিয়েছে। ফলে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। মঙ্গলবার (১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ। পোস্টে তিনি লেখেন, ‘ঈদের ঠিক আগে আগে টঙ্গীতে অবস্থিত টেলিফোন শিল্প সংস্থাকে (টেশিস) হাইটেক পার্ক হিসেবে রূপান্তরের উদ্যোগ নিয়ে তার অনুমোদন দিয়েছি। টেলিকম ও আইসিটি সচিবদ্বয় এই রূপান্তরে আমাকে সাহায্য করছেন।’ প্রতিষ্ঠানটি এখন নানা সমস্যার সম্মুখীন উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৬৩ সালে জার্মান প্রযুক্তি প্রতিষ্ঠান সিমেন্সের সহায়তায় প্রতিষ্ঠিত

টেশিস একসময় দেশের প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বর্তমানে এটি নানা সমস্যার সম্মুখীন। দোয়েল ল্যাপটপ প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা নেওয়া হলেও, তা কার্যকরভাবে সফল হয়নি। দোয়েল ল্যাপটপের বেশির ভাগ অংশ মালয়েশিয়ায় উৎপাদিত হয়ে দেশে শুধু এসেম্বল করা হয়েছে, যার ফলে প্রকল্পটি প্রত্যাশিত ফলাফল আনতে পারেনি। এ ছাড়া ল্যান্ডফোন সেট তৈরির সক্ষমতা থাকলেও এটি বাটন বা ফিচার ফোন উৎপাদনের পর্যায়ে পৌঁছাতে পারেনি।’ তিনি বলেন, ‘গাজীপুরের আহসানউল্লাহ মাস্টারের ছেলে এমপি রাসেল (আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য) শিল্প এলাকার জমি দখল করে সেখানে একটি স্টেডিয়াম নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে। শিল্প প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত এই জমি অন্য কাজে ব্যবহারের ফলে

টেশিসের অস্তিত্ব রক্ষাও কঠিন হয়ে পড়েছে।’ প্রত্যাশা জানিয়ে ফাইজ তাইয়েব আহমেদ বলেন, ‘বর্তমানে বাংলাদেশে ওয়াইফাই রাউটার, বুস্টার, চার্জারসহ মোবাইল টেলিফোনের প্রায় সব ধরনের অ্যাকসেসরিজ আমদানি করতে হয়। এমনকি সাধারণ ইউএসবি কেবল, পাওয়ার কেবল, অ্যাডাপ্টার পর্যন্ত বিদেশ থেকে আনা হয়। এর ফলে দেশের কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হচ্ছে। এ সমস্যা সমাধানের লক্ষ্যে টেশিসের মহাপরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে।’ নতুন উদ্যোগ সম্পর্কে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ‘হাইটেক পার্ক নয়, বরং আপাতত টেশিসকে একটি কার্যকরী মিড-টেক বা লো-টেক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা চীনের বিভিন্ন ম্যানুফ্যাকচারিং প্ল্যান বাংলাদেশে আনার জন্য উৎসাহিত করেছেন। টেশিসের বিদ্যমান অবকাঠামোগত সক্ষমতাকে কীভাবে এই উদ্যোগের সঙ্গে

সংযুক্ত করা যায়, সে বিষয়ে চিন্তাভাবনা চলছে।’ এই উদ্যোগ সফল হলে বাংলাদেশ প্রযুক্তি উৎপাদন খাতে নতুন দিগন্তের সূচনা করতে পারবে বলেও মনে করছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা কুয়েতে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান নিয়ে নতুন তথ্য দিল সেন্টকম চুয়াডাঙ্গায় বিএনপির কর্মীদের বেদম পিটুনিতে জামায়াতের আমির আইসিইউতে, ভাই নিহত সুনামগঞ্জে ডিসির মদতে ফসলরক্ষা বাঁধের কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিল শিবির ক্যাডাররা টিকটকে পরিচয়, রাজশাহীতে প্রেমিকের খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ময়মনসিংহের তরুণী মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন