টাকা বাঁচাতে লেভানদোভস্কিকে গোল করতে মানা করেছিল বার্সা! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫

টাকা বাঁচাতে লেভানদোভস্কিকে গোল করতে মানা করেছিল বার্সা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫ |
লা লিগায় সেই মৌসুমে বার্সেলোনার কাছে শিরোপা নিশ্চিত ছিল অনেক আগেই। গোলের পর গোল করে পিচিচি দৌড়েও বেশ এগিয়ে ছিলেন রবার্ট লেভানদোভস্কি। ঠিক সেই সময়ই নাকি ঘটেছিল এক বিস্ময়কর ঘটনা—যা ফুটবল দুনিয়ায় এখন নতুন বিতর্ক ছড়াচ্ছে। পোলিশ তারকার নতুন জীবনী ‘Lewandowski. Prawdziwy’ প্রকাশের পর সামনে এসেছে এমন এক তথ্য, যা বার্সেলোনার আর্থিক সংকটকে আরও নগ্ন করে দিয়েছে। লেখক সেবাস্তিয়ান স্তাশেভস্কির দাবি, ২০২২–২৩ মৌসুমে শেষ দুই ম্যাচ বাকি থাকতে লেভানদোভস্কিকে একটি বিশেষ বৈঠকে ডেকে পাঠিয়েছিলেন বার্সেলোনার কয়েকজন পরিচালক—যার মধ্যে ছিলেন ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তাও। তখন লেভানদোভস্কির গোলসংখ্যা ২৩, আর চুক্তি অনুযায়ী ২৫ গোল ছুঁলেই বায়ার্ন মিউনিখকে অতিরিক্ত ২৫ লাখ ইউরো বোনাস দিতে

হতো বার্সেলোনাকে। সেই বৈঠকেই নাকি এক পরিচালক সরাসরি বলেন, ‘রবার্ট, শেষ দুই ম্যাচে তোমার গোল করা বন্ধ রাখতে হবে।’ বইয়ে উল্লেখ রয়েছে—এমন অনুরোধ শুনে স্তব্ধ হয়ে যান লেভানদোভস্কি। দীর্ঘ পেশাদার ক্যারিয়ারে কেউ তাকে গোল না করতে বলেনি কখনোই। শিরোপা জিতেই গেছে দল, পিচিচিও প্রায় নিশ্চিত—তবু এমন প্রস্তাব ছিল তার কাছে কল্পনাতীত। শেষ পর্যন্ত তিনি দুই ম্যাচেই গোল পাননি, যদিও মাঠে সম্পূর্ণ সময় খেলেছিলেন। তবে মরসুম শেষে পিচিচি ট্রফি ঠিকই তার হাতেই ওঠে, বেনজেমাকে পেছনে ফেলে। বইটিতে আরও রয়েছে বার্সেলোনার আর্থিক টানাপোড়েনের আরেক নজির। এক সফরে দলের খাবার তালিকায় বৈচিত্র্য না দেখে লেভানদোভস্কি কারণ জানতে চাইলে ক্লাবের শেফ নাকি বলেছিলেন— “টাকা বাঁচাতে হবে।” লেভানদোভস্কির এই

জীবনী প্রকাশের পর থেকেই প্রশ্ন উঠছে—একজন স্ট্রাইকারকে গোল না করতে বলার মতো পরিস্থিতিতে কীভাবে পৌঁছাল বার্সেলোনা? আর্থিক সংকট কি এতটাই তীব্র ছিল যে মাঠের পারফরম্যান্সেও হস্তক্ষেপ করতে হলো? নতুন এই প্রকাশনা যে কাতালান জায়ান্টদের আরেক দফা সমালোচনার মুখে ঠেলে দেবে, তা এখনই পরিষ্কার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম