জেলে মানসিকভাবে ভেঙে পড়েছেন সাবেক মন্ত্রী মান্নান, পাঠানো হলো হাসপাতালে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪
     ৯:৩৬ পূর্বাহ্ণ

জেলে মানসিকভাবে ভেঙে পড়েছেন সাবেক মন্ত্রী মান্নান, পাঠানো হলো হাসপাতালে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪ | ৯:৩৬ 172 ভিউ
সুনামগঞ্জ কারাগারে থাকা সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এর পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে সুনামগঞ্জ কারাগার থেকে এম এ মান্নানকে সিলেটের বাদাঘাট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। কারাগারের চিকিৎসকরা তাঁকে দেখছেন। আজ রোববার সকালে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ কারাগারের জেলার হুমায়ুন কবির ও এম এ মান্নানের সাবেক পিএস জুয়েল আহমদ। এর আগে গতকাল এম এ মান্নানকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম ও মেডিসিন বিভাগের পরামর্শক মাহমুদুর রহমান রকি সাবেক এ মন্ত্রীকে সিলেটে হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। রফিকুল ইসলাম

জানান, এম এ মান্নানকে দেখে মনে হয়েছে, তিনি দীর্ঘমেয়াদি শ্বাসকষ্টের রোগ ছাড়াও মানসিকভাবে বেশি অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বলছিলেন, ‘দেশে আর এলাকার মানুষের জন্য এত কিছু করলাম, আজকে আমার এই অবস্থা। আমি যদি চোর হতাম, তাইলে তো পালাতাম।’ এ অবস্থায় তাঁকে মানসিক চিকিৎসক দেখানো খুবই জরুরি। হাসপাতালে যেহেতু মানসিক চিকিৎসক নেই, এ জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তাঁকে। সুনামগঞ্জ কারাগারের জেলার হুমায়ুন কবির জানান, এম এ মান্নানের আইনজীবীরা গত বৃহস্পতিবার তাঁর অসুস্থতার কথা জানিয়ে উন্নত চিকিৎসার আবেদন করেছিলেন। আদালতের নির্দেশেই কারাগারের চিকিৎসকের পরামর্শে শনিবার তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে দেখানো হয়। সদর হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে সিলেটে

নেওয়া হয়েছে। সিলেটের বাদাঘাট কেন্দ্রীয় করাগারের চিকিৎসকরা তাঁকে দেখছেন। প্রয়োজনে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে তাঁকে। এ ম এ মান্নানকে গত ১৯ সেপ্টেম্বর শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৪ সেপ্টেম্বর দ্রুত বিচার আইনে হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানিদের হানা, রক্তে রঞ্জিত হয়েছিল বিদ্যার প্রাঙ্গণ শেখ হাসিনার ‘চক্ষু রাঙানি উপেক্ষা’ বনাম বর্তমানের ‘অনুমতি ভিক্ষা’: কোন পথে বাংলাদেশ? অবৈধ টাকা উপার্জনের মেশিনে পরিণত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক