জুলাই আন্দোলনের “পাওয়ার হাউজ” মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযানে ৩২টি তাজা ককটেল উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫

জুলাই আন্দোলনের “পাওয়ার হাউজ” মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযানে ৩২টি তাজা ককটেল উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫ |
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ ৩২টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে সেনা সদস্যরা। ঘটনাটি ঘটেছে সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে। বসিলা আর্মি ক্যাম্পের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চলাকালে উদ্ধার করা বিস্ফোরক দ্রব্যাদি রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে নিষ্ক্রিয় করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অপারেশনের সময় ঘটনাস্থলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং পুরো নিষ্ক্রিয়করণ প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করা হয়। সেনাবাহিনী পাঠানো বার্তার সঙ্গে দুটি ভিডিও সংযুক্ত

করা হয়। একটি ভিডিওতে দেখা যায়, আটক তিনজনকে একটি সেনাবাহিনীর গাড়িতে তোলা হচ্ছে। অপর ভিডিওতে সেনা সদস্যরা উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রী অত্যন্ত সতর্কতার সঙ্গে একটি বিশেষায়িত যানবাহনে তুলছেন। সেনা সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রী এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্থান্তরের প্রক্রিয়া চলছে। এই অভিযানের মাধ্যমে রাজধানীতে সম্ভাব্য নাশকতা ঠেকানো সম্ভব হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম ‘২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পুরো স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল ডিপ স্টেট’ নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে? যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড় বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫ সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদের ৫ দিনের রিমান্ড অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি