ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী
সার সংকট : বিএনপি সরকারের আমলে সারের জন্য জীবন যায় কৃষকের
তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’
সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন
উদারপন্থা থেকে সরে ধর্মীয় নেতাদের আইনশৃঙ্খলা কমিটিতে অন্তর্ভুক্তি প্রধানমন্ত্রী তারেকের
ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড়
জুনে বেশি সড়ক দুর্ঘটনা ঢাকা বিভাগে
গত জুন মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৭১১ জন নিহত ও এক হাজার ৯০২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি জানিয়েছে, এই সময় রেলপথে ৫৪ দুর্ঘটনায় ৫৬ জন নিহত ও ১৪ জন আহতের তথ্য গণমাধ্যমে উঠে এসেছে। এছাড়া নৌপথে ১৮টি দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। জুনে সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৭৪৩টি দুর্ঘটনায় ৭৮০ জন নিহত ও এক হাজার ৯১৬ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রতিবেদন এ তথ্য তুলে ধরা হয়। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন
তৈরি করেছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ে ২২৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৪৪ জন নিহত ও ২১২ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ৩৮ শতাংশ। নিহতের ৩৪ দশমিক ৩১ শতাংশ ও আহতের ১১ দশমিক ১৪ শতাংশ। এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে ১৬০টি। এতে ১৭২ জন নিহত ও ৫৮৮ জন আহত হয়েছেন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেট বিভাগে। এই বিভাগে ২৫টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। সড়কে দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১১ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১১৯ জন চালক, ১১০ জন পথচারী, ৪৮ জন পরিবহন শ্রমিক, ৬০ জন শিক্ষার্থী, ৮ জন শিক্ষক, ১০৫ জন
নারী, ৬০ জন শিশু, ২ জন চিকিৎসক, ২ জন প্রকোশলী ও ১২ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন।