জীবনে হারিয়ে যাওয়া উদ্দীপনা ফেরাবে ৪টি কাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৫

জীবনে হারিয়ে যাওয়া উদ্দীপনা ফেরাবে ৪টি কাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৫ |
জীবনে চলার পথে কখনও হাঁপিয়ে যাননি এমন মানুষ হয়তো কমই আছেন। পারিপার্শ্বিক চাপ, অভিজ্ঞতা, আশানুরূপ সফলতা না পেয়ে আমরা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়ি। মনে হয় জীবনে বুঝি হার মেনেই গেলাম। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, খারাপ পরিস্থিতিতে পড়লে মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিনের মাত্রা কমে যায়। যার ফলে আনন্দ, প্রেরণা, উদ্দীপনা অনুভূত হয় না, কিন্তু এমন সময় ইতিবাচক এ অনুভূতিগুলোই শুধু পারে জীবনকে ছন্দে ফেরাতে। জীবন থেকে হারিয়ে যাওয়া উদ্দীপনা ফেরানোর চারটি কার্যকরী উপায় সম্পর্কে জানিয়েছেন ভারতীয় পুষ্টিবিদ অঞ্জলি মুখার্জী। সূর্যের আলোর সংস্পর্শ সেরেটোনিনকে বলা হয় সুখের হরমোন। এ হরমোন নিঃসরণের ফলে আমাদের ভালো লাগার অনুভূতি কাজ করে, যা কর্মস্পৃহা বাড়ায়। পারিপার্শ্বিক চাপে

সেরেটোনিনের মাত্রা কমে গেলে, দিনে ১৫ মিনিট সূর্যের আলো গায়ে মাখুন। সূর্যের আলোতে সংস্পর্শ মানসিক ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখে। সেরোটনিন উপযোগী খাবার পছন্দের খাবার আমাদের মন ভালো করতে সাহায্য করে। খাবার যেমন আমাদের শরীরে পুষ্টি যোগায়, তেমনি হরমোনের মাত্রাও বাড়িয়ে তুলে। কলা, আখরোট, ডার্ক চকলেট, বীজজাতীয় খাবার উদ্দীপনা বাড়াতে সাহায্য করে। ওমেগা-৩ যুক্ত খাবার স্বাস্থ্যকর চর্বি হিসেবে পরিচিত ওমেগা-৩, যা শরীরে মেদ না বাড়িয়ে বরং উদ্দীপনা বাড়ানোর কাজে লাগে। বিভিন্ন ধরনের দানাদার খাবার এর সহজ উৎস। তিসির বীজ, চিয়া সিডে আছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এছাড়া মাছের তেল, বাদাম ওমেগা-৩ যুক্ত খাবার হিসেবে জনপ্রিয়। দুঃসময়ে নিয়মিত এ চর্বিযুক্ত খাবার গ্রহণ মানসিক স্বাস্থ্য স্থিতিশীল করে। কথা

আদান-প্রদান অবসাদগ্রস্ত অথবা নিজেকে ব্যর্থ মনে হলে আমরা সাধারণত নিজেকে গুটিয়ে নেই। মনের কথা নিজেকে জানানো দূর্বলতা হিসেবে মনে করি। তবে মানসিক চাপের অনেকটাই উপশম হয়ে যায় সেসব কথা কারো সঙ্গে ভাগাভাগি করে নিলে। প্রিয়জন বা বিশ্বস্ত কারো সঙ্গে পরামর্শ মনের চাপ কমিয়ে আত্মবিশ্বাস ফেরাতে সাহায্য করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান হামের প্রকোপে কাঁপছে কক্সবাজার: তিন শিশুর মৃত্যুতে শোকের ছায়া, বিপন্ন শৈশব মশায় অতিষ্ঠ রাজধানীর মানুষ অটিজম, স্নায়ুবৈচিত্র্যতা আন্দোলন এবং অন্তর্ভুক্তির হিসেব-নিকেশ আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা করছে সরকার লাখপতিদের সঞ্চয় বাড়ছে কমছে কোটিপতিদের গণভোটসহ অন্তর্বর্তী সরকারের জারি করা ১১ অধ্যাদেশ বাতিলের সুপারিশ বিশ্ববাজারে হঠাৎ স্বর্ণ-রুপার দামে বড় পতন