জামায়াত-শিবির পেটানোর ঘোষণা ছাত্র ফেডারেশন নেতা শুভ দের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুন, ২০২৫
     ৫:২৫ পূর্বাহ্ণ

জামায়াত-শিবির পেটানোর ঘোষণা ছাত্র ফেডারেশন নেতা শুভ দের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ৫:২৫ 100 ভিউ
জামাত-শিবির পেটানোর কর্মসূচিতে অকুণ্ঠ সমর্থন দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার যুগ্ম-সম্পাদক শুভ দে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টের কমেন্টে এমন সমর্থনের কথা বলেন তিনি। শুভ দে লিখেন 'ছাত্রলীগ আগে একটু ভুলভাল কিছু করলে আমরা সমালোচনা করতাম। সামনে ছাত্রদল আসতেছে। তারাও ছাত্রলীগের মত নানান বহুমুখী কাজকারবার করবে বলে আমার বিশ্বাস। অন্য যেটাতেই সমালোচনা করি না কেন। এই জাশি পিটানো কর্মসূচিতে অকুণ্ঠ সমর্থন থাকবে ইনশাআল্লাহ।' পরবর্তীতে আরেকটি মন্তব্যে ' নো সিম্পেথি ফর জাশি। অন্যদিকে শুভ'র ওই মন্তব্যের প্রতিত্তোরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল মাসনুন লিখেন 'আগে দোয়া করতাম খোদার কাছে যেনো এভাবে শিবিরকে হত্যাযোগ্য না করে,

এখন দোয়া করি শিবিরের জন্যে যাতে তারা যেনো নিজেদের হত্যাযোগ্য করে তুলা থেকে রক্ষা করে।' শুভর এমন মন্তব্যের সমালোচনা করে পোস্ট করেছেন অনেকে। গতকাল নিজের ফেসবুকে বিষয়টির জন্য দুঃখপ্রকাশ করে শুভ বলেন, 'আমি শুভ দে, যুগ্ম সম্পাদক। বাংলাদেশ ছাত্র ফেডারেশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। প্রথমেই আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। আসলে এই কমেন্টটা যেই সেন্সে পাস হইসে আমার ইনটেনশন সেটা ছিল না।’ তিনি আরও লিখেন, ‘আমি কখনোই নিপীড়নের পক্ষে কিছুকে সমর্থন করি নাই, করবও না। বিষয়টা হচ্ছে জুলাই বিপ্লবের পরবর্তী সময়টাতে জাতীয় ঐক্য নষ্ট করা থেকে শুরু করে এমন অনেক ঘটনাই ঘটেছে যেগুলো আমার, আপনার কিংবা যেকোনো সুস্থ মানুষের জন্যই অত্যন্ত ডিস্টার্বিং। ব্যক্তিগতভাবে

সাম্প্রতিক ঘটনাবলির ওপর অত্যন্ত বিরক্তি থেকে সম্পূর্ণ অসাবধানতাবশত কমেন্টটা আমি করেছি। সাংগঠনিক দায়বদ্ধতা থেকে এমন আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়।' 'এই কথা অবশ্যই সত্য যে আমার কমেন্টে অনিচ্ছাকৃতভাবে ভায়োলেন্স প্রমোট পেয়েছে। এটা আমার অনিচ্ছাকৃত ভুল। আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আবারও ক্ষমা প্রার্থনা করছি।' এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের পক্ষ থেকে জানতে চাইলে তাঁরা কোনো মন্তব্য করেননি। তবে এ বিষয়ে জানতে শুভ দে একাধিকবকার কল দিয়েও পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না: ইরান হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই অ্যাপের মাধ্যমে পর্নো-জুয়ার আড়ালে বিপুল অর্থ পাচার প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে আলভীর বিস্ফোরক দাবি স্বামীকে গাছে বেধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা