জামায়াত নেতার বাড়ি থেকে ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৬

জামায়াত নেতার বাড়ি থেকে ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৬ |
ফরিদপুরের বোয়ালমারীতে জামায়াতে ইসলামীর এক নেতার বাড়ি থেকে বরাদ্দকৃত সরকারি ভিজিএফের ৬৩০ কেজি চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত আব্দুস সামাদ খান বোয়ালমারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা হিসেবে পরিচিত। গতকাল ২০শে মে, বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের নেতৃত্বে বোয়ালমারী পৌরসভার আঁধারকোঠা গ্রামে সামাদ খানের বাড়িতে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি চাল অবৈধভাবে মজুত করার গোপন সংবাদের ভিত্তিতে সামাদ খানের বাড়ির নিচতলায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে ৫০ কেজি ওজনের ১২টি বস্তা এবং খুচরা আরও ৩০ কেজিসহ মোট ৬৩০

কেজি সরকারি চাল জব্দ করা হয়। অভিযানে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জব্দকৃত চাল পরবর্তীতে পৌরসভার হেফাজতে হস্তান্তর করা হয়েছে। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবেক ওই কাউন্সিলরের বাড়ি থেকে ১২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। চালগুলো আপাতত পৌরসভায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এদিকে অভিযানের বিষয়ে জানতে চাইলে সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ খান চুরির অভিযোগ অস্বীকার করে দাবি করেন, প্রতি বছর ইমাম ও মুয়াজ্জিনদের সুবিধার্থে তাদের চাল আমার বাড়িতে এনে রাখা হয়। এর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো অনৈতিক সংশ্লিষ্টতা নেই। আমাকে রাজনৈতিকভাবে হেয়

প্রতিপন্ন ও হয়রানি করতেই এই ঘটনা সাজানো হয়েছে। সামাদ খানের সপক্ষে বোয়ালমারী ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও আরেক জামায়াত নেতা দাবি করেন, পৌরসভা থেকে ইমাম ও মুয়াজ্জিনদের বিতরণের চাল এনে সামাদ খানের বাড়িতে রাখা হয়। সোমবার এই চাল সবার মাঝে বণ্টন করার কথা ছিল। কিন্তু তার আগেই প্রশাসন এসে চালগুলো নিয়ে যায়। কিন্তু পৌরসভা কার্যালয়ে চাল জমা থাকলে এবং সেখান থেকে বিলি করায় কী সমস্যা ছিল, সেখান থেকে কেন সাবেক কাউন্সিলরের বাড়িতে এত চাল বয়ে আনতে হলো। চাল বিতরণে সাবেক কাউন্সিলরের প্রয়োজন পড়ল কেন- এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’ নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন কিয়োডো নিউজকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: “দেশে ফিরলে কী হতে পারে, সেই ঝুঁকিটা আমি জানি” একই ঘটনায় দুই রকমের বিচার: ৪৫ বছর পর ফের আলোচনায় জিয়া হত্যামামলা, কেন বন্ধ ছিল পুলিশি তদন্ত, কী ছিল নথিতে? বর্ষায় পেটের স্বাস্থ্য ভালো রাখতে উপকারী ৬ পানীয় জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুলের এমপি পদ থাকবে কি এমপি গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা যন্তর-মন্তরের আন্দোলন মোদির জন্য এবার কেন আলাদা এবার রাহুলের পক্ষে সরব বিজয়ের টিভিকে বিক্ষোভের মুখে দিল্লির ১৬ মেট্রো স্টেশন সাময়িক বন্ধ ভারতে আন্দোলন ছড়িয়েছে কয়েক রাজ্যে, চাপ বাড়াচ্ছে ককরোচ