জামায়াতের অবস্থানে হঠাৎ পরিবর্তন কেন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুন, ২০২৫
     ১১:৩৮ অপরাহ্ণ

জামায়াতের অবস্থানে হঠাৎ পরিবর্তন কেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৫ | ১১:৩৮ 107 ভিউ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকে সংস্কার, বিচারসহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার বার্তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমনকি নির্বাচন নিয়েও এ পর্যন্ত তেমন কঠোর কোনো বক্তব্য আসেনি তাদের পক্ষ থেকে। তবে হঠাৎ করেই প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। খবর বিবিসির। এমনকি (১৭ জুন) রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার প্রথম দিনেও অংশ নেয়নি জামায়াত। যদিও বুধবার আলোচনার দ্বিতীয় দিনে অংশ নিয়ে দলটি জানিয়েছে, ‘লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর যৌথ বিবৃতি ও যৌথ সংবাদ সম্মেলন ঘটনার ‘প্রতীকী প্রতিবাদ’ হিসেবে তারা মঙ্গলবার ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেয়নি। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ

তাহের গণমাধ্যমকে বলেন, একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে প্রধান উপদেষ্টা যৌথ বিবৃতি দেওয়ায় দেশের অন্য রাজনৈতিক দলগুলো বিব্রত হয়েছে। বিএনপির সঙ্গে বৈঠক নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও ‘জয়েন স্টেটমেন্ট এবং জয়েন প্রেস ব্রিফিং এখানেই আমাদের সমস্যা’ বলেন জামায়াত নেতা তাহের। এ ঘটনার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারিয়েছেন উল্লেখ করে সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেন, ‘এভাবে চলতে থাকলে সংস্কার কমিশনও খুব বেশি অগ্রসর হতে পারবে না।’ এছাড়া নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার সাম্প্রতিক এক বক্তব্যেরও সমালোচনা করেন জামায়াতের নায়েবে আমির। জামায়াতে ইসলামীর এমন অবস্থানে এখন প্রশ্ন উঠেছে, তাহলে কি অন্তর্বর্তী সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে দলটির? রাজনৈতিক বিশ্লেষক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার

সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর বলেছেন, ‘ঐকমত্য কমিশনের বৈঠকে না যাওয়া এবং সংস্কারের আগে নির্বাচন ইস্যুতে জামায়াতের সাম্প্রতিক অবস্থান–অন্তর্বর্তী সরকারের সঙ্গে কিছু ভিন্নমতেরই ঈঙ্গিত দেয়। যদিও এগুলো খুব মেজর বিষয় না। ’ তিনি বলেন, ‘একটা প্ল্যাটফর্মে রাজনৈতিক দলগুলো আমাদের দেশে তো কখনোই হয় নাই, সেক্ষেত্রে কিছু মতভেদ থাকতেই পারে। তবে মেজর দুইটা পার্টির মধ্যে দুরত্ব তৈরি হয়েছে। এই মুহূর্তে যার অবসান হলে জাতির জন্য কল্যাণ হতো।’ সরকারের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন জামায়াতের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারকে সহযোগিতা করার কথা বলে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিচার, সংস্কার ও নির্বাচন ইস্যুতে নানা সময় বিএনপির ভিন্ন অবস্থান থাকলেও জামায়াত খুব একটা দ্বিমত করেনি। তবে গত ১৩ই

জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর থেকেই সরকারের সমালোচনা করছে জামায়াত। প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। লন্ডনে তারেক-ইউনূস বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলনের পর দেওয়া এক বিবৃতিতে, প্রধান উপদেষ্টা ‘একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন’ বলেও মন্তব্য করেছিল জামায়াত। এমনকি এই ঘটনার প্রতিবাদ হিসেবে (১৭ জুন) রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায়ও অংশ নেওয়া থেকে বিরত থাকে দলটি, যাকে তারা ‘প্রতীকী প্রতিবাদ’ হিসেবেই উল্লেখ করছে। যদিও (১৮ জুন) বুধবারের আলোচনায় অংশ নিয়েছে জামায়াতে ইসলাম। ‌ এদিন ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, প্রধান উপদেষ্টার

নিরপেক্ষ অবস্থানের আশ্বাস পেয়েই জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় আবারো অংশ নিয়েছেন তারা। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে ফোনে কথা বলেছেন। আমরা আমাদের কথা বলেছি এবং উনি আশ্বস্ত করেছেন যে উনার সরকার নিরপেক্ষ সরকার। উনারা কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি ইনক্লাইন্ড (অনুরক্ত) না।’ এদিন নির্বাচন ও আইনশৃঙ্খলা ইস্যুতেও কথা বলেন তিনি। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাম্প্রতিক এক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘যিনি একটা বিল্ডিংয়ের তালা খোলার মতো ব্যবস্থা করতে পারেন নাই এক মাসেও, তিনশোটা কনস্টিটিউয়েন্সিতে (নির্বাচনি আসন) উনি কীভাবে আইনশৃঙ্খলা রক্ষা করবেন, এটা খুবই একটা বিষ্ময়ের ব্যাপার।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল্লাহ তাহের বলেন, ‘ইফ-যদি দিয়ে তো

কোনো ফাইনাল ডিসিশন হয় না। আমাদের ঐকমত্য কমিশন এখনো ইফ-যদিতে আছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২১.৪ শতাংশ আসনে জাল ভোটের তথ্য পেয়েছে টিআইবি রিকশাচালকের শেষ সম্বল ১০০ টাকায় আ’লীগ অফিসে পতাকা উত্তোলন ‘এত নির্লজ্জ মিথ্যাচার কীভাবে করেন’—উপদেষ্টা রিজওয়ানাকে নাজনীন মুন্নী ৫৫০ কোটি টাকার অভিযোগ: ফয়েজ তৈয়্যব বিদেশে, গন্তব্য নেদারল্যান্ডস আজ থেকে ধানমন্ডি ৩২ ও জেলা-উপজেলা কার্যালয়ে যাওয়ার নির্দেশ শেখ হাসিনার ৫ আগস্টের পর আমাদের অবস্থা খারাপ ছিল, কিন্তু এখন আওয়ামী লীগের জনসমর্থন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। “আওয়ামী লীগকে নিয়ে সবাই ভীতসন্ত্রস্ত বলেই ৬২ ভাগ মানুষের দল আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে।” — জাহাঙ্গীর কবির নানক খুলনা বিভাগে বিএনপির বিপর্যয়ের নেপথ্যে চাঁদাবাজি-গ্রুপিং আর সাবেক মুসলিম লীগের ভোট দাঁড়িপাল্লায় ফয়েজ আহমেদ তৈয়বের সবার আগে দেশত্যাগ ও আইসিটি খাতে বিশাল দুর্নীতির অভিযোগ আওয়ামী লীগ-বিএনপি বিরোধ বাড়লে ‘নারীবিরোধী’ জামায়াত বড় সাফল্য পেতো: ব্রিটিশ এমপি রুপা হক অর্থ জালিয়াতির মামলায় গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ স্ক্রিনশট ফাঁস করে ‘প্রিয় তারেক রহমান’ সম্বোধনে ঢাবি শিক্ষক মোনামির আকুতিভরা পোস্ট ভাইরাল ধানমন্ডি ৩২ শে যাওয়া কি অপরাধ? “আমার মা কখনও কাউকে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেননি, শুধুমাত্র যারা পুলিশ বা অন্যদের ওপর হামলা করছিল, তাদের ক্ষেত্রে ছাড়া।” – সজীব ওয়াজেদ নিরঙ্কুশ জয়, এখনো সরকার গঠন হয়নি: এর আগেই ধানমন্ডিতে ঢাবি শিক্ষক ও মুক্তিযোদ্ধার সন্তান লাঞ্ছিত, প্রশ্নবিদ্ধ ‘ভবিষৎ গণতন্ত্র’ ছয়বার জামিন পেয়েও মেলেনি মুক্তি, কারাগারে আ.লীগ নেতার মৃত্যু গণতন্ত্রের নতুন সমীকরণ: আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ ও বিএনপির ‘কৌশলী’ দাবার চাল শেখ কবির হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর শোক বাংলাদেশের নির্বাচন এবং আস্থার সংকট দেশব্যাপী নির্বাচন পরবর্তী সহিংসতার রক্তক্ষয়ী রুপ