জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫ |
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আর আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৯ টায় বায়তুল মোকাররম মসজিদে আয়োজন করা হবে। শুক্রবার (২৮ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের জামাতের সময়সূচিতে পরিবর্তন হলে তা ব্যাপকভাবে ইলেকট্রনিক গণমাধ্যমে সম্প্রচার করা হবে। পাশাপাশি ঢাকা শহরের প্রখ্যাত মসজিদগুলোতে ঈদের জামাত এবং বৃহত্তর জেলাগুলোর ঈদের প্রধান জামাতের সময়সূচি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে বেসরকারি প্রচারমাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, তথ্য অধিদপ্তর, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে নির্দেশনা দেয়া হয়েছে। আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররম মসজিদে স্থানান্তরের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত

দেওয়ার জন্য ঢাকার বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে মন্ত্রিপরিষদ বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, এসএসএফ, ডিএমপি কমিশনার, আবহাওয়া অধিদপ্তর, স্পারসো এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করতে হবে। কমিটি প্রধান জামাতের নির্ধারিত সময়ের আগে যে কোনো সময়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বায়তুল মোকাররম মসজিদে ঈদের জামাত স্থানান্তরের ব্যবস্থা নেবেন। ঢাকা শহরের প্রখ্যাত মসজিদগুলোতে ঈদের জামাত এবং বৃহত্তর জেলাসমূহের প্রধান জামাতের সময়সূচি সংগ্রহ করে ইসলামিক ফাউন্ডেশন বা জেলা প্রশাসন ঈদের দিনের আগেই বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ সকল বেসরকারি চ্যানেলগুলোকে অবহিত করবে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও তথ্য অধিদপ্তর প্রচারের ব্যবস্থা নেবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ বা ১ এপ্রিল মুসলমানদের সবচেয়ে

বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে