জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে নানা উদ্যোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫
     ৪:৩০ অপরাহ্ণ

আরও খবর

শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা

ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক

ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতির পুনরাবৃত্তি আশঙ্কা: ইরান সংঘাতে বাংলাদেশের জ্বালানি সংকট অসহনীয় হয়ে উঠতে পারে

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের করণীয় বিষয়ে বাংলাদেশ বিমানের জরুরি ঘোষণা

বিএনপির হস্তক্ষেপে সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউনূসপন্থীদের জোরপূর্বক পদত্যাগ: ক্ষেপছে মার্কিনপন্থী নাগরিক সমাজ

মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর

জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে নানা উদ্যোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫ | ৪:৩০ 84 ভিউ
আগামী ২৮ এপ্রিল সোমবার জেলা ও স্থানীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’ উদযাপনে জাতীয়, জেলা ও স্থানীয় পর্যায়ে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার সহকারী পরিচালক (প্রশাসন) ভারপ্রাপ্ত সিনিয়র সহকারী জজ ফারিন ফারজানা স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়েছে, ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে সংস্থা প্রতিবছর একটি তাৎপর্যপূর্ণ স্লোগান/প্রতিপাদ্য নির্ধারণ করে থাকে। স্লোগান/প্রতিপাদ্যটি সাধারণ জনগণের মাঝে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি একটি বার্তা পৌঁছে দেয় যা সরকারি আইন সহায়তা কার্যক্রমকে জনপ্রিয় করতে পারে। প্রতিবছরের ন্যায় এ বছরও ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে স্লোগান/প্রতিপাদ্যটি নির্ধারণ করা হয়েছে। এবারের স্লোগান/প্রতিপাদ্য হলো-‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড

আছে পাশে, কোনো চিন্তা নাই।’ অপর এক স্মারকে বলা হয়েছে, ‘আইনগত সহায়তা দিবস-২০২৫’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠানসূচির অতিরিক্ত হিসেবে র‌্যালি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক (সিনিয়র জেলা জজ) মোহাম্মদ আল মামুন স্বাক্ষরিত এক স্মারকে জেলা ও স্থানীয় পর্যায়ে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’ উদযাপন ও বরাদ্দ প্রসঙ্গে বলা হয়েছে, ‘আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানকল্পে ২৮ এপ্রিলকে ২০১৩ সালে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। সরকারি আইনগত

সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। প্রতিবছরের ন্যায় এ বছরও স্থানীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’ উদযাপনে জেলা পর্যায়ে অনুষ্ঠানের বিবরণ অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো। ‘দিবসের কর্মসূচি হিসেবে যা করতে বলা হয়েছে: দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা/সেমিনার, প্রচারণামূলক সামগ্রী বিতরণ বা পোস্টারিং, সেরা প্যানেল আইনজীবী পুরস্কার। জেলা লিগ্যাল এইড কমিটি, উপজেলা লিগ্যাল এইড কমিটি, চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটি, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি এসব অনুষ্ঠান বাস্তবায়ন করবে। দিবসটির অনুষ্ঠানে মানবাধিকার বিষয়ক সংগঠন, এনজিও, সংশ্লিষ্ট থানা, আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণের উপস্থিতি নিশ্চিত করতে

বলা হয়েছে। অনুষ্ঠানসমূহ বাস্তবায়নের জন্য জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পক্ষ থেকে সংযুক্ত বিবরণ অনুসারে বাজেট বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত অর্থ সরকারি প্রচলিত বিধি-বিধান এবং পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৮ অনুসারে ব্যয় নির্বাহের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়। সরকারি খরচে জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে মার্চ ২০২৫ পর্যন্ত ১১ লাখ ৯৫ হাজার ৭৫ জন অসচ্ছল বিচারপ্রার্থীকে আইনি সেবা দেয়া হয়েছে। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-‘১৬৪৩০’) মাধ্যমে এ সেবা দেয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতির পুনরাবৃত্তি আশঙ্কা: ইরান সংঘাতে বাংলাদেশের জ্বালানি সংকট অসহনীয় হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের করণীয় বিষয়ে বাংলাদেশ বিমানের জরুরি ঘোষণা বিএনপির হস্তক্ষেপে সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউনূসপন্থীদের জোরপূর্বক পদত্যাগ: ক্ষেপছে মার্কিনপন্থী নাগরিক সমাজ মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান