জাকির খান এলেই কেঁপে উঠে আদালতপাড়া, ভয় পেতেন শামীম ওসমানও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪

জাকির খান এলেই কেঁপে উঠে আদালতপাড়া, ভয় পেতেন শামীম ওসমানও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ |
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শীর্ষ সন্ত্রাসী জাকির খান এলেই কেঁপে উঠে নারায়ণগঞ্জ আদালতপাড়া। তাকে এক সময় গডফাদার খ্যাত নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানও ভয় পেতেন। প্রকাশ্যে সভা সমাবেশেই শামীম ওসমান বলতেন দেশের মধ্যে কাউকে ভয় পাই না। গালি দিয়ে বলতেন আমি একমাত্র জাকির খানকেই ভয় পাই। বৃহস্পতিবার ছিল নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলার ধার্য দিন। এদিন জাকির খানকে কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়। জাকির খানের আসার খবরে সকাল থেকেই কয়েক হাজার ক্যাডার বাহিনী আদালতপাড়ায় উপস্থিত হয়। এতে ব্যাপক ধাক্কাধাক্কিতে সাংবাদিকসহ অন্তত ৮-১০ জন আহত হয়। এ সময় জাকির খান বাহিনীর অনেকেই যার তার সঙ্গে চরম

বেয়াদবি করেছে। জাকির খানের আইনজীবী রাজীব মণ্ডল বলেন, বৃহস্পতিবার সাব্বির হত্যা মামলার সাক্ষী শেষে আসামিদের পরীক্ষা করেছেন আদালত। এ সময় আমরা বলেছি হত্যাকাণ্ডের সময় জাকির খান দেশে ছিলেন না। এর প্রমাণ হিসেবে জাকির খানের পাসপোর্ট আদালতে দাখিল করেছি। আগামী ২৬ নভেম্বর যুক্তিতর্কের জন্য আদালত দিন ধার্য করেছেন। আশা করি আদালত ন্যায়বিচার করবেন এবং জাকির খানকে খালাস প্রদান করবেন। তিনি আরও বলেন, সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় ৮ জন আসামি। এর মধ্যে জাকির খান, নাজির (আজমীর ওসমান বাহিনীর সদস্য) ও মোক্তার হোসেন আদালতে উপস্থিত ছিলেন। আর অন্যদের মধ্যে জিতু, মামুন খান, আব্দুল আজিজ বাচ্চু, বন্দুক শাহীন ও জঙ্গল লিটন পলাতক রয়েছে। পলাতকদের মধ্যে

বন্দুক শাহীন পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। সাব্বির আলম খন্দকারের বড় ভাই আইনজীবী তৈমূর আলম খন্দকার বলেন, নারায়ণগঞ্জকে সন্ত্রাস ও চাঁদাবাজির অভয়ারণ্যে পরিণত করেছিল শীর্ষ সন্ত্রাসী জাকির খান। তার অপকর্মের প্রতিবাদ করাতেই সাব্বিরকে ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি ফতুল্লার মাসদাইর এলাকায় গুলি করে নির্মমভাবে খুন করা হয়। তৈমূর আরও বলেন, কেউ কেউ জাকির খানকে জনপ্রিয় বলে! কিন্তু কোনো ভালো কর্ম আছে জাকির কিংবা তার পরিবারের? সন্ত্রাস দমন আইনে জাকিরের সাজা হয়েছিল। সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর সুপারিশে মওকুফ হয়। আরেকটি মামলায় তার সাজা এখনো বহাল রয়েছে। জেল থেকে মোবাইল ফোন ব্যবহার করে জাকির এখনো তার অনুগামীদের দিয়ে চাঁদাবাজি অব্যাহত রেখেছেন বলে দাবি করেন তৈমূর। তিনি

শহরের বিভিন্ন রাস্তায় টাঙানো জাকিরের ব্যানার, ছবি অপসারণের দাবি জানান। সাব্বির আলম খন্দকার ছিলেন গার্মেন্ট মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার অ্যান্ড ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রতিষ্ঠাকালীন পরিচালক ও সাবেক সহ-সভাপতি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান