পার্কিং করা ট্রাকের সঙ্গে ৪ বাসের সংঘর্ষ, আহত ৩০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ June, ২০২৫

পার্কিং করা ট্রাকের সঙ্গে ৪ বাসের সংঘর্ষ, আহত ৩০

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ June, ২০২৫ |
বরিশালের গৌরনদীতে পার্কিং করে রাখা ট্রাকের সঙ্গে চারটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে থানা পুলিশ, আনসার সদস্য ও স্থানীয়দের সহায়তায় রাত সাড়ে ১০টার দিকে মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে মাহিলাড়া বাজারে যত্রতত্রভাবে অনেকগুলো ট্রাক পার্কিং করে রাখা ছিল। এ কারণে প্রথমে বরিশালগামী বলাকা পরিবহণের সঙ্গে ঢাকাগামী এসপি গ্রীন লাইনের সংঘর্ষ হয়।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বলাকার পেছনে স্টার ডিলাক্স পরিবহণ ও এসপি গ্রীন লাইনের পেছনে সাকুরা পরিবহণের সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের গৌরনদীর স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনার পর পরই প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনাকবলিত যানগুলো জব্দ করা হয়েছে বলে ওসি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার