১১ জুন ইমরান খানের মুক্তি পাওয়ার সম্ভাবনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুন, ২০২৫

১১ জুন ইমরান খানের মুক্তি পাওয়ার সম্ভাবনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৫ |
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন। খবর পাওয়া গেছে, আগামী ১১ জুন তার বিরুদ্ধে দায়ের করা আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার দণ্ড বাতিল সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। একইদিন তার স্ত্রী বুশরা বিবির আপিলের শুনানিও অনুষ্ঠিত হবে। খবর টাইমস অব ইন্ডিয়া। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান নেতা গওহর আলী খান জানিয়েছেন, ১১ জুন ইমরান খান ও তার স্ত্রীর জন্য ‘গুরুত্বপূর্ণ দিন’ হিসেবে চিহ্নিত হবে। তিনি আরও জানিয়েছেন, ওইদিন আদালত তাদের জামিন প্রদান করতে পারে। তবে কেন এই দিনটি এত গুরত্বপূর্ণ হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এর আগেই পাকিস্তানের হাইকোর্ট ওই মামলার শুনানির তারিখ পিছিয়ে ১১ জুন নির্ধারণ করেন। পাকিস্তানের জাতীয় অ্যাকাউন্টেবেলটি

ব্যুরো (ন্যাব) তাদের যুক্তিতর্ক প্রস্তুতের জন্য আরও সময় চাওয়ায় আদালত এই তারিখ ঠিক করেন। গওহর আলী খান আরওয়াই নিউজকে জানিয়েছেন, ইমরান খানের নেতৃত্বে তারা অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গে একত্রে একটি বৃহৎ আন্দোলন শুরু করবেন। এদিকে, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর গত সপ্তাহে ঘোষণা দিয়েছিলেন, ঈদুল আজহার পর তারা ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু করবেন। ২০১৮ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর ২০২৩ সালের অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারানো ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন মামলার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে কয়েকটি মামলায় দণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা। পাকিস্তানের বর্তমান সরকার অভিযোগ করেছে,

ইমরান খান এই ট্রাস্টের মাধ্যমে কয়েকশ মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। তবে এসব অভিযোগ ইমরান খান সবসময় অস্বীকার করে আসছেন। সূত্র : ইকোনোমিক টাইমস এবং বিজনেজ টুডে

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি টানা তৃতীয়বার স্পেন-ফ্রান্স মহারণ- কে এগিয়ে? শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের স্বপ্ন গুঁড়িয়ে সেমিফাইনালে স্পেন যেই মানবপাচার সিন্ডিকেট হোতার গ্রেফতার চেয়েছিল অন্তর্বর্তী সরকার, মালয়েশিয়া সফরে তার সাথেই সাক্ষাত করলেন তারেক রহমান যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪% নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে? ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার