ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ
পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু
উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ
কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড
কাদের সিদ্দিকীর বাবা-মায়ের পাশেই স্ত্রীর দাফন
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীকে কালিহাতী উপজেলায় নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
কাদের সিদ্দিকীর বাবা-মায়ের পাশেই দাফন করা হয়েছে স্ত্রী নাসরিন সিদ্দিকীকে।
কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটিতে কাদের সিদ্দিকীর গ্রামের বাড়ির মাঠে বাদ আছরের নামাজের পর দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানা যায়, রোববার দুপুরে টাঙ্গাইল শহরের পিটিআই মাঠে প্রথম জানাজা শেষে নাসরিন সিদ্দিকীকে কাদের সিদ্দিকীর নিজ গ্রাম কালিহাতী উপজেলার ছাতিহাটি নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আছর দ্বিতীয় জানাজা শেষে কাদের সিদ্দিকীর বাবা-মায়ের পাশেই দাফন করা হয়েছে নাসরিন সিদ্দিকীকে। জানাজায় সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা
জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী মুরাদ সিদ্দিকী, আজাদ সিদ্দিকীসহ বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। নাসরিন সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।