জর্ডান সফর নিয়ে বিতর্ক, সিদ্ধান্ত বদলাল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুন, ২০২৫
     ৮:০৬ পূর্বাহ্ণ

জর্ডান সফর নিয়ে বিতর্ক, সিদ্ধান্ত বদলাল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৫ | ৮:০৬ 108 ভিউ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার প্রস্তাবিত জর্ডান সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে সচিবের ‘সপরিবারে সফর’-সংক্রান্ত একটি কনটেন্ট ছড়িয়ে পড়ার পরই বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। এই প্রেক্ষাপটে সফরের বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে এক বিবৃতি দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, ‘সচিবের সপরিবারে সফরের’ যে দাবি সামাজিক মাধ্যমে করা হচ্ছে, তা সঠিক নয়। তবে চলমান বিতর্কের কারণে প্রস্তাবিত সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৪ জুন) রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, ‘সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া তার স্ত্রী-পুত্রসহ মন্ত্রণালয়ের চারজন ও বোয়েসেলের

চারজন সফর করবেন’- এমন একটি কনটেন্ট সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, যা তৈরি করেছেন কনটেন্ট ক্রিয়েটর জুলকার নায়েন সায়ের। মন্ত্রণালয় ওই কনটেন্টকে কেন্দ্র করেই প্রতিক্রিয়া জানাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, প্রকাশিত কনটেন্টে সিনিয়র সচিব ও তার স্ত্রী-পুত্রের সফর সংক্রান্ত যে তথ্য দেওয়া হয়েছে, তা সত্য নয়। সরকারি আদেশে স্ত্রী-পুত্রের নাম কোথাও উল্লেখ নেই। বিষয়টি জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে বলে মন্ত্রণালয় এই ব্যাখ্যা দিয়েছে। বিবৃতিতে সফরের উদ্দেশ্য নিয়েও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলা হয়, জর্ডানে বিভিন্ন কোম্পানিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কর্মপরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ এবং ভবিষ্যতে আরও কর্মী পাঠানোর সম্ভাবনা যাচাই করাই ছিল এই সফরের মূল লক্ষ্য। কিন্তু বিষয়টি নিয়ে জনমনে বিতর্ক সৃষ্টি হওয়ায় প্রস্তাবিত

সফরের কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবের বিদেশ সফর নিয়ে এমন বিতর্ক এবং পরবর্তী সিদ্ধান্ত বদলের ঘটনা সচরাচর দেখা যায় না। তবে এতে করে সরকার ও প্রশাসনের জবাবদিহির বিষয়টি আবারও সামনে এলো বলে মনে করছেন অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস