জন্মাষ্টমী : সাংবাদিকদের সাথে পূজা পরিষদের মতবিনিময় বৃহস্পতিবার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ August, ২০২৫

জন্মাষ্টমী : সাংবাদিকদের সাথে পূজা পরিষদের মতবিনিময় বৃহস্পতিবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ August, ২০২৫ |
সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আগামী সোমবার (১৬ আগস্ট)। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করবে। এদিকে শুভ জন্মাষ্টমী-২০২৫ উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগরের সভাকক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বুধবার (১৩ আগস্ট) সংগঠন দুটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে

গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের কাছে নেমে আসেন এবং সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা করেন। জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, শনিবার সকাল আটটায় দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রীশ্রী গীতাযজ্ঞ। এরপর বিকেল ৩টায় ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও রাতে শ্রীকৃষ্ণপূজা। বর্ণাঢ্য

শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির তথা পলাশী মোড় থেকে শুরু হয়ে গুলিস্তান হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এছাড়া ১৯ আগস্ট বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ

অতিথির বক্তব্য দিবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। ইসকনের অনুষ্ঠানমালা : পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মাষ্টমী মহোৎসব উদযাপন উপলক্ষে ইসকন বাংলাদেশের উদ্যোগে চার দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) থেকে রোববার (১৭ আগস্ট) পর্যন্ত ইসকন স্বামীবাগ আশ্রমে নানা অনুষ্ঠান হবে। এর মধ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্তনমেলা, ধর্মীয় নাটকসহ বিবিধ অনুষ্ঠান রয়েছে। ১৪ আগস্টের অনুষ্ঠানমালায় থাকছে-সন্ধ্যা সাড়ে ৬টায় সন্ধ্যা-আরতি এবং রাত ৮টায় অধিবাস কীর্তন। ১৫ আগস্টের অনুষ্ঠানমালায় থাকছে-সকাল ১০টায় কীর্তনমেলা, বিকেল ৪টায় আলোচনা সভা, সন্ধ্যা সাড়ে ৬টায় সন্ধ্যা-আরতি এবং রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৬ আগস্টের (শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব) অনুষ্ঠানমালায় থাকছে- সকাল ৮টায় শ্রীমদ্ভাগবত পাঠ,

সকাল ১০টায় কীর্তনমেলা, বিকেল ৪টায় আলোচনা সভা, সন্ধ্যা সাড়ে ৬টায় সন্ধ্যা-আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীকৃষ্ণলীলামৃত পাঠ এবং রাত ৯টায় মহাভিষেক (অন্তে অনুকল্প প্রসাদ)। ১৭ আগস্ট (শ্রীল প্রভুপাদ এর ১২৯তম শুভ আবির্ভাব তিথি) অনুষ্ঠানমালায় থাকছে- সকাল ৮টায় শ্রীল প্রভুপাদ গুণমহিমা, সকাল সাড়ে ১০টায় শ্রীল প্রভুপাদের অভিষেক ও পুষ্পাঞ্জলি, দুপুর ১২টায় ভোগ আরতি, দুপুর ২টায় মহাপ্রসাদ, বিকেল ৪টায় ভজন কীর্তন, সন্ধ্যা সাড়ে ৬টায় সন্ধ্যা-আরতি এবং রাত ৮টায় শ্রীল প্রভুপাদ জীবনী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা