জনসংখ্যা বাড়াতে চীনে গর্ভনিরোধক পণ্যের দাম বাড়ছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬

জনসংখ্যা বাড়াতে চীনে গর্ভনিরোধক পণ্যের দাম বাড়ছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ |
চীনে জন্মহার দ্রুত কমে যাওয়ায় নতুন উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে দেশটিতে কনডমসহ সব ধরনের গর্ভনিরোধক পণ্যের ওপর ১৩ শতাংশ বিক্রয় কর আরোপ করা হয়েছে। একই সঙ্গে শিশু যত্ন ও বিয়েসংক্রান্ত সেবাকে করমুক্ত করা হয়েছে। চীনা কর্তৃপক্ষের লক্ষ্য, তরুণদের বিয়ে ও সন্তান নিতে উৎসাহ দেওয়া। এর আগে, নব্বইয়ের দশকে কঠোর ‘এক সন্তান নীতি’ চালুর সময় গর্ভনিরোধক পণ্যে কর ছাড় ছিল। প্রায় ৩২ বছর পর সেই সুবিধা তুলে নেওয়া হলো। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, টানা তিন বছর ধরে চীনে জন্মহার কমেছে। ২০২৪ সালে দেশটিতে জন্ম নেয় মাত্র ৯৫ লাখ শিশু, যা এক দশক আগের তুলনায় প্রায় অর্ধেক। এতে ভবিষ্যতে কর্মক্ষম মানুষের

ঘাটতি ও অর্থনৈতিক চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার একদিকে গর্ভনিরোধকের ব্যবহার নিরুৎসাহিত করছে, অন্যদিকে শিশু ও বয়স্কদের যত্ন এবং বিয়েসংক্রান্ত সেবায় কর ছাড় দিচ্ছে। তবে কনডমে কর আরোপ নিয়ে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। অনেকেই বলছেন, কনডমের দাম বাড়িয়ে জন্মহার বাড়ানো সম্ভব নয়। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, কনডমের দাম আর সন্তান লালন-পালনের খরচের পার্থক্য সবাই জানে। বিশেষজ্ঞরাও এই নীতির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের মতে, গর্ভনিরোধকের দাম বাড়লে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে, কিন্তু এতে জন্মহার বাড়বে না। বিশ্লেষকদের ধারণা, সন্তান পালনের উচ্চ ব্যয়, কঠিন শিক্ষা ব্যবস্থা এবং জীবনযাত্রার খরচই মূলত তরুণদের সন্তান নেওয়া থেকে বিরত রাখছে—যা

শুধু কর নীতির পরিবর্তনে সমাধান করা কঠিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়