জনগণ জামায়াতের ওপর আস্থা রাখতে চায় : এটিএম মাসুম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুন, ২০২৫

জনগণ জামায়াতের ওপর আস্থা রাখতে চায় : এটিএম মাসুম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৫ |
জনগণের চাওয়ায় আগামী জাতীয় নির্বাচনকে লক্ষ্য করে জামায়াত ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সহকারি সেক্রেটারী এটিম মাসুম। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের কারণে যে জঞ্জাল তৈরি হয়েছে, এদেশের মানুষ তা আর চায় না। কোন জুলুম, অত্যাচার, হামলা-মামলা চায় না। জনগণ এখন ঐক্যবদ্ধ। গত ১০ মাসে জামায়াত জনগণের আস্থা কুড়িয়েছে। জনগণ জামায়াতকে ভোট দিতে চায়। তাদের কথা হচ্ছে অনেক দলকেই দেখা হয়েছে তবে কাঙ্খিত ফল পাওয়া যায়নি। জনগণ জামায়াতের ওপর আস্থা রাখতে চায়। এজন্য জনগণের প্রত্যাশায় ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেলে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জেলা জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য এটিএম

মাসুম এসব কথা বলেন। এ সভায় এটিএম মাসুম স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে লক্ষ্মীপুরের ৪টি পৌরসভার মেয়র, ৫টি উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও ৫৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারী ড. রেজাউল করিম, জেলা জামায়াতের নায়েবে আমির নজির আহমদ, সেক্রেটারী এআর হাফিজ উল্লাহ, মজলিসে সূরা সদস্য ফারুক হোসেন নুরনবী, সহকারী সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন ও মহসিন কবির মুরাদ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু