ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক
ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী
পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার
লরি থেকে ২০০০ লিটার পেট্রল ও ডিজেল উধাও, জেলা-জরিমানা
নেত্রকোনায় মজুত করা ৩৫০০ লিটার পেট্রল জব্দ
গ্রেফতার এড়াতে লাফ দিয়ে ডোবায় আসামি, ৫ ঘণ্টা পর উদ্ধার
বাগেরহাটে পুলিশ পরিচয়ে বসতঘরে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা
ছেলে ছাত্রলীগ নেতা, বিএনপি নেতাদের চাপে সম্পর্ক ছিন্ন করতে পরিবারের হলফনামা
ঝিনাইদহে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের চাপে এক ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করতে বাধ্য হয়েছেন তার বাবা।
গত ২রা মার্চ, সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে ছেলে মো. নাহিদ হাসান সবুজের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেন তার বাবা মো. আবু জাফর।
এ ঘটনা প্রকাশ পেতেই তুমুল সমালোচনার সৃষ্টি হয় এলাকায়। সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন করতে পরিবারকে বাধ্য করার ঘটনাটি জনমানসে তীব্র আলোড়ন তৈরি করেছে।
পুত্রকে ত্যাজ্য করার পেছনে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের চাপের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে পরিবারটির ওপর সামাজিক ও মানসিক নিপীড়ন চালিয়ে আসছেন তারা, জানান নাহিদ হাসানের কয়েকজন রাজনৈতিক সহকর্মী।
হলফনামা সূত্রে জানা যায়, ঝিনাইদহ
সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের বাসিন্দা আবু জাফর তার ছেলে সবুজকে ত্যাজ্যপুত্র হিসেবে ঘোষণা করেন। সবুজ বাংলাদেশ ছাত্রলীগের ঝিনাইদহ সরকারি কেসি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। হলফনামায় আবু জাফর উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে অবাধ্য জীবনযাপন করছেন এবং বর্তমানে পরিবারের সঙ্গে বসবাস করেন না। তিনি নিজ ইচ্ছামতো আলাদা থাকেন। এছাড়া ২০২৪ সালের ৫ই আগস্টের পর ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরও সংগঠনের বিভিন্ন কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে। বিশেষ করে গত ২১শে ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের খবর পাওয়ার পর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে হলফনামায় উল্লেখ
করা হয়েছে। এতে আরও বলা হয়, নাহিদ হাসান সবুজের ভবিষ্যৎ আয়-রোজগার, দায়-দেনা বা কর্মকাণ্ডের সঙ্গে পিতা বা পরিবারের অন্য সদস্যদের কোনো সম্পর্ক থাকবে না। তার কোনো অপকর্মের দায়ভার পরিবার নেবে না। তবে স্থানীয় একটি সূত্র দাবি করেছে, ছাত্রলীগের রাজনীতির কারণে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় এবং বিএনপিপন্থী প্রভাবশালীদের চাপে এ হলফনামা করা হয়েছে। যদিও এ বিষয়ে স্থানীয় বিএনপির কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।