ছাত্রলীগের নির্যাতনের ছবি ও ভিডিও প্রদর্শনীর আহ্বান হাসনাতের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪

ছাত্রলীগের নির্যাতনের ছবি ও ভিডিও প্রদর্শনীর আহ্বান হাসনাতের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪ |
কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৫ থেকে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের ছবি ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের নির্যাতনের ভিডিও ফুটেজ এবং স্টিল ছবির প্রদর্শনী আয়োজন করতে আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ আহ্বান জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ১৫ থেকে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের ভিডিও ফুটেজ এবং স্টিল ছবির প্রদর্শনী টিএসসিতে অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বুথ স্থাপন করা হয়েছে, যেখানে আগামী ৩ দিন হামলাকারীদের তথ্য ও প্রমাণ

সংগ্রহ করা হবে। সকলের প্রতি আহ্বান, যাদের বিরুদ্ধে হামলার সুনির্দিষ্ট প্রমাণ এবং চাক্ষুষ সাক্ষী রয়েছে, তারা বুথে এসে তথ্য দিন। বুথের সময়কাল : সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত। এ ছাড়াও আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই যার যার নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের নির্যাতনের ভিডিও ফুটেজ এবং স্টিল ছবির প্রদর্শনী আয়োজন করুন। এর আগে, আয়োজন সম্পর্কে জানিয়ে টিএসসির পায়রা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত বলেন, গত ১৫ থেকে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭টি জায়গায় অপরাধ সংগঠিত হয়েছে। এসব ঘটনার ভিডিওচিত্র, স্থিরচিত্র, সিসিটিভি ফুটেজ, আহতদের বয়ান ও চাক্ষুষ সাক্ষীর মাধ্যমে হামলাকারী, পরিকল্পনাকারী, হুকুমদাতা ও মদদদাতাদের চিহ্নিত করব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না